একটি হৃদয় বিক্রি হবে
না না পার্থিব কোন মূল্যে নয়
বিক্রি হবে ভালোবাসার বিনিময়ে
বিক্রি হবে প্রেমের প্রণয়ী প্রশ্রয়ে
আছো কি কেউ??
এই হৃদয়ে কোন হিংসা নেই
নেই অনেক.. অনেক.. সম্পত্তির মোহ
নেই উচ্চবিত্তের বিলাসপ্রিয় ভ্রমণ ভাবনা
আছে কিছু সুন্দর কথায় সময় কাটানোর তীব্র বাসনা
আছে সীমাহীন ভালোবাসার ক্ষমতা
আছে রাতের পর রাত জেগে কাছে আসার আহবান
একটি হৃদয় বিক্রি হবে
না না পার্থিব কোন মূল্যে নয়
আছো কি কেউ??
এই হৃদয়ে জড়তা নেই
নেই ভালোবাসা বিলানোয় কৃপণতা
নেই সময়ের ষড়যন্ত্রে প্রতারণার প্রত্যয়
আছে চিত্ত উজার করে উদাসিনীবেশ আছে আত্মার সঙ্গমে সুখজন্ম ক্ষমতা
আছে মায়ার আবেশে অবসরের আয়োজন
আছো কি কেউ??
কিনতে চাও সত্যের হৃদয়
তবে এসো যতো দ্রুত সম্ভব!!
নয়তো অচিরেই অমূল্য এ হৃদয়
দেখতে টিকিট কিনতে হবে...
কারো মনের জাদুঘরে।।
---
১৩.০১.১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



