একটি বাংলাদেশ
তুমি আওয়ামীলীগ, বিএনপি না জামাতার??
এই প্রশ্ন বারেবার সাধারণ নিরীহ আমজনতার
তোমার স্বাধীনতা হারিয়েছে ক্ষমতার লোভে
এনেছে পথেঘাটে জ্বালাও-পোড়াও সংঘাতের প্রবণতা
দিয়েছে সাধনার স্বপ্নের ফসলে আগুন বারেবার
এই প্রশ্ন বারেবার সাধারণ নিরীহ আমজনতার??
মুক্তিযুদ্ধ কাঁদে লাখো শহীদের কবরে
দেখেছি অশ্রু ঝড়ায় গণতন্ত্র, দেশটা কি শুধু "ঢাকা"?
জেনেছি রাজনীতি হলো ভীতি ছড়ানোর মন্ত্র, ষড়যন্ত্রের সমাহার
এই প্রশ্ন বারেবার সাধারণ নিরীহ আমজনতার??
একটি বাংলাদেশ
তুমি আওয়ামীলীগ, বিএনপি না জামাতার??
এই প্রশ্ন বারেবার সাধারণ নিরীহ আমজনতার
---
জয় বাংলা...
জয় বাঙালী...
জয় বাংলাদেশ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



