ঈদ মোবারক
০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দামী জিনিস দুর্লভ কারণ সেটি সহজেই পাওয়া যায় না। কমদামী জিনিস সহজলভ্য কারণ সেটি সহজেই পাওয়া যায়। ভালো সকল অনুভূতিই দামী, মন্দ সকল অনুভূতিই সস্তা। একজন মানুষ খুব সহজেই তার সম্মান অর্জন করতে পারে না, অন্যদিকে খুব সহজেই সে তার সম্মান নষ্ট করতে পারে। ঈদের দিনও দামী, তাই তো ঈদের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি। ঈদ যদি মাসে মাসেই হতো, তবে ঈদের প্রতি আমাদের যে আবেদন সেটা সব সময় একই রকম থাকতো না। এক একটা ঈদ যায়, আর দিনশেষে আমাদের মনে একধরণের হাহাকারের জন্ম নেয়। কেন এই হাহাকারের জন্ম নেয় তা আমরা কেউ জানি না। কিসের মায়া কাজ করে তা জানি না, তবে দামী একটা অনুভূতির জন্যই যে এই মায়া কাজ করে সেটা আমরা জানি।
আরো একটা ঈদ চলে গেল। অনেকের অনেকরকম ভাবে কেটেছে। অনেকে যেভাবে চেয়েছিল সেভাবে কাটাতে পারেনি, অনেকে প্রত্যাশার চেয়েও বেশি অনেকের আবার প্রত্যাশার সঙ্গে মিলে গেছে ঈদের দিনের প্রতিটা মুহুর্ত। তবুও দিন শেষে সবাই এক ধরণের শূন্যতা অনুভব করেছে। অজানা এক দুঃখ, যে দুঃখ পেতেও বড় ভালো লাগে।
সবাইকে ঈদের শুভেচ্ছা। দোয়া করি সবাইকে যেন আগামী ঈদগুলোতেও আল্লাহ-তায়ালা হায়াত দান করুক।
ঈদ মোবারক!

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
কিরকুট, ১১ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৫৬
বাংলাদেশের আদি জনগোষ্ঠী নিয়ে আলোচনা হলেই আমাদের সামনে সাধারণত পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা কিংবা অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর কথা আসে। কিন্তু একটি প্রশ্ন প্রায়ই এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের আদি জনগোষ্ঠী... ...বাকিটুকু পড়ুন

১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৬

পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে...
...বাকিটুকু পড়ুন
রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!
জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু...
...বাকিটুকু পড়ুন