গত ১২-০৯-২০০৯ মৃত্যুবরণ করেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম....
তার মৃত্যুতে জাতি শোকবিহ্ববল। জীবনের শেষ সময়টা আর্থিক দৈন্যতায় কেটেছে তার । এক সাক্ষাতকারে বলেছিলেন "কি হবে এসব সন্মাননা দিয়ে যদি খেতেই না পাই"।
গতকাল ১৩-০৯-২০০৯ তারিখে দৈনিক প্রথম আলোতে একটি বিজ্ঞাপন চোখে পরল বাংলালিংক এর । বাউল সম্রাট এর মৃত্যুতে তারা গভীর ভাবে শোকাহত!!!!!!!
বাংলালিংক (এবং অন্যান্য বহুজাতিক প্রতিষ্ঠান এবং দৈনিক প্রথম আলো) কি কোন প্রকার সাহায্য করেছে এই মরমী শিল্পী কে?
অথচ তার মৃত্যুকেও পুজি করছে নিজেদের
ব্যবসায়িক উদ্দেশ্যে। দেশব্যপী বিশাল বিশাল কনসার্ট এর পৃষ্ঠপোষকতা করে এরা । অথচ এই মানুষটাকে কিছুটা সাহায্য করতে পারলোনা তারা?
এমনকি যেখানে কোনো সাধারণ মানুষের অসুস্থতার জন্যও তাদের সহায়তায় আয়োজিত হয় কনসার্ট সেখানে এই জাতীয় ব্যক্তিত্বের জন্য কি করেছে? তার গান দিয়ে যারা ব্যাবসা করেছেন তাদের ভুমিকাটাই বা কি?
আমরা আসলে মানুষের উপযুক্ত মুল্যায়ন করতে জানিনা। বাউল সম্রাট আমাদের এই মানসিক দীনতাকে ক্ষমা করুন.......।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



