somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এইটা আমাদের বাংলাদেশের খবর। ভাদা আর পাকিরা দূরে গিয়া মর ( X( X( X( )

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




নান্দনিক সৌন্দর্যের হাতিরঝিল প্রকল্প আজ উদ্বোধন হতে যাচ্ছে।


এই প্রকল্পের মাধ্যমে ৬টি উদ্দেশ্য সাধিত হয়েছে। ঢাকা মহানগরীর জন্য পূর্ব-পশ্চিম সংযোগ রক্ষাকারী একটি নগর-মহাসড়ক বাস্তবায়িত হয়েছে। বেগুনবাড়ি-হাতিরঝিল লেকের দু’পাশে নির্মিত সার্ভিস রোডের সাথে স্থানীয় রাস্তার সংযোগ স্থাপিত হয়েছে। হাতিরঝিল ও বেগুনবাড়ি খালের সাথে বনানী এবং গুলশান লেকের সংযোগের ফলে ঢাকা শহরের খালসমূহের জন্য প্রস্তাবিত লেকটি, একটি নিয়ন্ত্রিত হাইড্রোলিক সিস্টেম হিসেবে কার্যকর হয়েছে। ফলে এ এলাকার ড্রেনেজ ম্যানেজমেন্ট ক্যাপাসিটি অনেকাংশে বৃদ্ধি পাবে। এই প্রকল্প ঢাকা মহানগরীর একটি সুবিশাল নীল জলাধারবিশিষ্ট উন্মুক্ত স্থানের অভাব পূরণ করেছে। এর ফলে বিশ্বের কাছে এই মহানগরীর গ্রহণযোগ্যতা বাড়বে। প্রস্তাবিত লেকের কারণে সংরক্ষিত পানি দ্বারা ভূ-গর্ভস্থ জলাধার-এর রিচার্জ করা সম্ভব হবে। একটি আধুনিক পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক, পয়ঃবর্জ্য অপসারণে এই প্রকল্পটি কেন্দ্রীয় ভূমিকা রাখবে। প্রকৌশলী নুরুল হুদা বলেন, এই প্রকল্পে বিনোদন পার্ক, বিশ্বমানের থিয়েটারসহ নানা ধরনের ১৯টি স্থাপনা নির্মাণ করা হবে। লেকের এপার থেকে ওপার যাওয়ার জন্য থাকছে দৃষ্টিনন্দন সেতু, নজরকাড়া বাহারি ফোয়ারা, চমৎকার শ্বেতশুভ্র সিঁড়ি, বিনোদনের জন্য থাকবে সাংস্কৃতিক কেন্দ্র ও শিশু পার্ক। পর্যটকদের নামাজ আদায়ের জন্য থাকবে মসজিদ। পাল তোলা নৌকায় নৌবিহার করার সুবিধাও থাকবে এখানে।


জানা গেছে, সম্পূর্ণ প্রকল্পটি দু’টি অংশে বিভক্ত। সোনারগাঁও হোটেল থেকে টঙ্গী ডাইভারশন রোড পর্যন্ত জলাশয়কে বলা হয় বেগুনবাড়ি খাল এবং টঙ্গী ডাইভারশন রোড থেকে রামপুরা ব্রিজের মধ্যবর্তী অংশের জলাশয়কে বলা হয় হাতিরঝিল। এই প্রকল্পের আওতায় বেগুনবাড়ি খাল সংস্কার ও পূর্ণ রাস্তা ছাড়াও খালের উত্তরদিকে রয়েছে নয়নাভিরাম ওয়াকওয়ে এবং দক্ষিণ দিকে রয়েছে টুওয়ে সার্ভিস রোড যা দিলু রোডকে সংযুক্ত করেছে। এই প্রকল্পের মাধ্যমে টঙ্গী ডাইভারশন রোড হতে রামপুরা ব্রিজ পর্যন্ত একটি আধুনিক নেটওয়ার্ক গড়ে উঠবে। যেখানে একদিকে চলাচলের জন্য এক্সপ্রেসওয়ে এবং পাশাপাশি টু ওয়ে সার্ভিস রোড থাকবে। এর মধ্যে সার্ভিসওয়ে ৮.৮০ কিলোমিটার এবং এক্সপ্রেসওয়ে ৮.০০ কিলোমিটার। প্রকল্পের রাস্তার পাশে রোপণ করা হয়েছে নয়নাভিরাম সারিবদ্ধ বিভিন্ন গাছপালা।


এই প্রকল্পের বেগুনবাড়ি খালটি ইস্কাটন সাইটে হোটেল সোনারগাঁও-এর পিছন থেকে শুরু হয়ে হাতিরঝিল এলাকা হয়ে রামপুরা ব্রিজ পর্যন্ত চলে গেছে। এই খাল দিয়ে গৃহস্থালি বর্জ্য এবং শিল্পবর্জ্য প্রবাহিত হওয়ায় হাতিরঝিল ও বেগুনবাড়ি এলাকার পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। লেকের পানি স্বচ্ছ রাখার জন্য এই খালকে ৬ ফিট ডায়া দুটি পাইপ দ্বারা রাস্তার পাশে নিচ দিয়ে রামপুরা ব্রিজ পর্যন্ত নিয়ে যাওয়া হবে এবং লিপটিং স্টেশনের মাধ্যমে পাম্প করে দাসিরকান্দি প্লান্টে প্রেরণ করা হবে।
তিনশ’ একরের এই নয়নাভিরাম লেক ঢাকাকে উপহার দেবে একটি অনন্য সাধারণ স্বাস্থ্যকর পরিবেশ। হাতিরঝিল ও বেগুনবাড়ি খালের সাথে বনানী এবং গুলশান লেকের সংযোগের ফলে ঢাকার খালগুলা একটি নিয়ন্ত্রিত হাইড্রোলিক লিংকে পরিণত হবে।
প্রাথমিক পর্যায়ে এই প্রকল্পের মূল পরিকল্পনা প্রণয়নের কাজ বুয়েট কর্তৃক সম্পাদিত হয়। রাজউক, এলজিইডি, ঢাকা ওয়াসা, বুয়েট বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটেলিয়ান-এই পাঁচটি সংস্থা কর্তৃক এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩
১৬টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×