somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হরতাল ভাবনা X(X(X(X(

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১)
আজ ছিল এস এস সি পরীক্ষা কিন্তু হবে না পিছিয়ে শুক্রবার করা হয়েছে কারন দেশদরদী মানুষেরা জাতীর কান্ডারীদের (!!!) বাচাতে হরতালের ডাক দিয়েছে। গতকাল এক বড়ভাইকে বলছিলাম যে, আমি যদি এখন এস এস সি শিক্ষার্থী হতাম তবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে রওনা হতাম, দেখতাম পিকেটাররা আমাকে আঘাত করে কিনা। উত্তরে বড়ভাই বলল, বাজে কথা বল না, আমি তো আমার সন্তানকে কখনও এই পরিস্থিতিতে বাইরে পাঠাবো না যদি তাতে ওর এস এস সি পরীক্ষা দেওয়া নাও হয়, আর তুমি এখন এরকম বলছ-কিন্তু নিজের সন্তান হলে তুমি আমার মতই বলতে। আসলে যে রাজনীতি সুস্থ শিক্ষার পথে অন্ত্ররায় তা কখনও দেশের স্বার্থসিদ্ধ হতে পারেনা। এরকম কি করা যায়না, যে সকল শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান, শিক্ষা ও স্বাস্থ্য সংশ্লিষ্ট কার্যক্রম ও মেডিকেল হরতালের আওতামুক্ত থাকবে ?? /:)/:)/:)

(২)
আমার এক জাপানীজ বন্ধু আজ ভোরে আমাকে মেইল করেছে। সে বাংলাদেশ ভ্রমন করতে চায় তার একটি প্রজেক্টের কাজে এবং সেটা তার জন্য খুবই জরুরী। সে আগে একবার আসতে পারেনি হরতালের কারনে। সে আমার কাছে এই মাসের হরতালের ক্যালেন্ডারটা চেয়ে পাঠিয়েছে। সুতরাং কারো কাছে এরকম কোন ক্যালেন্ডার থাকলে দয়া করে অতি সত্বর শেয়ার করার জন্য অনুরোধ করছি। বা আমাদের দেশদরদী রাজনীতিবিদ দের কে অনুরোধ করছি, আপনারা বছরের শুরুতেই আপনাদের সকল মহান (!!!) কার্যক্রমের একটি ক্যালেন্ডার প্রনয়ন করে বাজারে ছেড়ে দিন। আমরা আমজনতা টাকা দিয়ে সেটি কিনে পরম যত্নে ঘরের দেয়ালে টানিয়ে রাখব।X((X((X((

(৩)
আমার এক আমেরিকান বান্ধবী গত মাসে আমাকে অনুরোধ করেছে, আমি কখন ফ্রী থাকবো জানাতে কারন সে বাংলাদেশ ঘুরে দেখতে চায়। কিন্তু আমি তাকে এখনও জানতে পারিনি। নিজের ব্যাস্ততাতো আছেই সাথে দেশের যে পরিস্থিতি তাতে কিভাবে আসতে বলি /:)/:)/:)। সেদিন মেইল দিয়ে জানতে চেয়েছে, "তুমি কি খুব ব্যস্ত ? যদি তাই হয় তবে আমি আমার মত এসে ঘুরে যাব"। আমি বললাম, আসলে দেশের পরিস্থিতি এখন ভাল না। তোমার মালের নিরাপত্তা দিতে পারলেও জানের নিরাপত্তা দেওয়া সম্ভব নয় আমার পক্ষে ।/:)/:)/:) এরকম কি কোন নিয়ম আছে যে হরতালে বিদেশীদেরকে কোন ক্ষতি করা হবে না বা তাদের বহনকারী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে। আমি কিন্তু দেখেছি থাইল্যান্ডে, ওদের রাজনৈতিক আন্দোলনের সময় ফরেইনার বা টুরিস্টদের কে কোন প্রকার বাধা দেওয়া হত না। আমি এক বিপ্লবীকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা এই মহত্ত কেন দেখাচ্ছ ? উত্তরে ও বলল, বিদেশীদের কাছে আমাদের দেশের ভাবমূর্তী নষ্ট করা যাবে না। এই আন্দোলন একান্তই আমাদের নিজেদের ব্যাপার। আমাদের বাংলাদেশের দেশদরদী রাজনিতিবিদদের ভিতরে এই ভাবের উদয় যে কবে হবে !!!! X(X(X(X(

সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×