খুব আনন্দ লাগে উন্নতির আভাষ পেলে কিন্তু ..................
১৫ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কয়েকদিন আগে কিছু বিল পাস হল সবকটি উন্নয়নমূলক আমি তখন সংসদের অধিবেশন শুনতেছিলাম খুব ভালো লেগেছে। পরে আবার ভাবলাম আমার চেয়ে বেশি ওই লোকেরা খুশি হয়েছে যারা এর দ্বারা খুব ফায়দা উঠাতে পারবে।
অন্যান্য দেশে হয়তো যেকোন প্রজেক্টে কম-বেশি সবাই মারিং করে । কিন্তু বাংলাদেশের মত এতটা কোন দেশে নয় এটা হলফ করে বলতে পারি। বাংলাদেশে যারা কাজ পায় বা যারা সংশ্লিষ্ট থাকে তারা পুকুর চুরিটাই করে বেশি। তাদের পেট হয় বস্তার মত এবং তলাবিহীন।
একটা গল্প বলি এই প্রসংগে (বড়দের কাছ থেকে শুনেছি):
বাংলাদেশে যখন রিলিফের গম আসে তখন তা বিতরনের সময় শীপের কিছু অসৎ কর্মকর্তা এবং কর্মচারী মাঝ পথে চুরি করে গম বিক্রী করত। আর যারা তাদের নিয়মিত গ্রাহক ছিল তারা নৌকা নিয়ে শীপের কাছে যেত । শীপ তখন আস্তে আস্তে চলত । সিস্টেম ছিল : নৌকার ভিতরে বস্তা নিয়ে উপরের মুখ খুলে ধরে রাখতো আর শীপের উপর থেকে গম ঢেলে বস্তা ভরতো। যারা ক্রেতা তারা বস্তার নিচটা খোলা রাখতো এতে তাদের নৌকা ভরে যেত কিন্তু বস্তা ভরতো না। এমন ও হয়েছে নৌকা ভরতে ভরতে ডুবে গেছে। (আমি কতটুকু বুঝাতে পেরেছি জানিনা তবে এটা সত্য)
আমাদের দেশের কর্মকর্তারা ও যেকোন প্রোজেক্টে চুরি করে এমন ভাবে যেন তলাবিহীন বস্তা ।
ভাবি মনে মনে আমরা কবে ভাল হব।কবে দেখবো আলোর মুখ???
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই...
...বাকিটুকু পড়ুন
“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে...
...বাকিটুকু পড়ুন
মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০

ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১

চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।...
...বাকিটুকু পড়ুন