somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজশাহীর বুকে পেঙ্গুইন মেলা - ২০১১

২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে লিনাক্স ও ওপেনসোর্সের প্রচার ও প্রসারে ক্ষুদ্র অবদান রাখার মানসে আগামী ২৬ শে জানুয়ারী, ২০১১ ইং রোজ বুধবার রাজশাহী মেডিক্যাল কলেজের লিনাক্স ও ওপেনসোর্স নিয়ে আগ্রহী ছাত্র-ছাত্রী ও সম্মানিত শিক্ষকদের উদ্যোগে "পেঙ্গুইন মেলা - ২০১১" শিরোনামে, লিনাক্স ও ওপেনসোর্স বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই আয়োজনটি হতে যাচ্ছে রেশমনগরী রাজশাহী বুকে আয়োজিত এযাব কালের সর্ববৃহ লিনাক্স ও ওপেনসোর্স বিষয়ক আয়োজন। উক্ত সভায় সার্বিক সহযোগীতার দিচ্ছে 'লিনাক্স মিন্ট বাংলাদেশ'। আয়োজনে থাকছে ওপেনসোর্স আর লিনাক্সের উ পত্তি আর শুরুর কাহিনী নিয়ে আলোচনা, অভিজ্ঞতার আর আনন্দ-বেদনার কাহিনী, লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রোর সিডি/ডিভিডি ও আইএসও বিতরন, ইন্সট্যান্ট কুইজের পুরষ্কার হিসেবে অংশগ্রহনকারীদের মধ্যথেকে বৃত্তিপ্রদান সহ আরো অন্যান্য আয়োজন।

'লিনাক্স মিন্ট বাংলাদেশ' এর সহযোগীতায় অনুষ্ঠানে লিনাক্স মিন্ট ইন্সটল ও কিছু ডেমোদেখানো হবে এবং অংশগ্রহনকারীদের মাঝে সিডি/ডিভিডি ও আইএসও বিতরন করা হবে। এছাড়া থাকবে নবীন ব্যবহারকারীদের বিভিন্ন সমস্যার সরাসরি সমাধান ও তাদের বিভিন্ন সমস্যা নিয়ে
মুক্ত আলোচনা। এই আয়োজন সফল করার জন্য আয়োজকেরা অবিরত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ইতিমধ্যেই অনুষ্ঠানকে সার্বিকভাবে সুন্দর ও সফল করে তোলার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন ফোরাম/ব্লগ ও সামাজিক যোগাযোগের সাইটের কল্যানে এই আয়োজনের
খবর দেশের নানাপ্রান্তে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। রাজশাহী বিভাগের লিনাক্স ও ওপেনসোর্স নিয়ে আগ্রহী সকল ব্যক্তিদের আমরা আয়োজকদের পক্ষ থেকে এই আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি।
আশাকরি আগ্রহী সকলের অংশগ্রহনে "পেঙ্গুইন মেলা - ২০১১" র এই আয়োজন সার্বিক সফলতা
পাবে।
ধন্যবাদান্তে
-----------------------
তৌফিক হাসান শাওন
আয়োজক-সমন্বয়ক,
"পেঙ্গুইন মেলা - ২০১১"
রাজশাহী বিভাগ
রাজশাহী মেডিক্যাল কলেজ
৪৯ তম ব্যাচ (চতুর্থ বর্ষ)
যোগাযোগ: ০১৭১০৫৭১৫৭১, ০১৬৭২২৯০২২৩

স্থান : আমিরুদ্দিন গ্যালেরী, রাজশাহী মেডিকাল কলেজ
তারিখ: ২৬ জানুয়ারী
সময়: ১৫:০০ - ১৯:০০
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০২
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক শিক্ষার মৌলিক সংকট: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৫ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৫২

প্রাথমিক শিক্ষা একটি জাতির মানবসম্পদ উন্নয়নের ভিত্তিপ্রস্তর। এই স্তরেই শিশুর ভাষা, গণিত, নৈতিকতা, সৃজনশীলতা, সামাজিকতা ও জীবনদক্ষতার ভিত নির্মিত হয়। যে দেশের প্রাথমিক শিক্ষা যত শক্তিশালী, সেই দেশের অর্থনীতি, সামাজিক... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

×