জীবনের চলার পথে কত রকম ঘটনাই না ঘটে। কিছু ঘটনা মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়। আর কিছু ঘটনা মানুষকে অনেক দূরে ঠেলে দেয়। জীবনের এই বিপরীত স্রোতধারা মানুষের পক্ষে বুঝতে পারা খুবই কঠিন। চলার পথে কিছু মানুষকে খুব আপন মনে হয়। আবার কিছু মানুষের কিছু আচরণ জীবণের শেষ দিন পর্যন্ত তাকে স্মরণ করিয়ে দেয়।
কিছু মানুষকে আবার এত বেশী আপন মনে হয় যে সবকিছুই হয়তো তার সাথে শেয়ার করা যায়। আবার কিছু মানুষ কিছু মানুষকে আপনভেবে সব কিছুই শেয়ার করে। মানুষের ভালোলাগা আর খারাপ লাগা নির্ভর করে মানুষের মনের উপর। কিছু মন আছে যা ভালো মানুষ দেখলেই বুঝতে পারে।
জীবনের এই চলার পথে যখন খুব অসহায়ত্ব লেগেছিল তখন একজন মানুষকে খুব ভালো মনের মানুষ হিসেবে দেখেছি। আমাকে অনেক ভালো জানেন, কিন্তু কেন জানেন তা জানি না। একদিন ঠিক করলাম তার সাথে একটু কথা বলবো। বয়সে তিনি আমার চেয়ে অনেক বড়। তাকে ভালোলাগার অনুভূতি থেকে তার একটি কাজ অন্য একটি কাজের আগে করে দিতে চাইলে সে নিষেধ করলো। তার প্রতি আমার ধারণাটা তখন সত্যি বলে প্রমাণ হলো। আমি নিজেকে তখণ খুব লজ্জিত বোধ করলাম। তিনি বুঝতে পারলেন এবং একটু হাসলেন।
আমি যখন তার কাছে গেলাম বললেন, কিছু বলবেন বলে প্রশ্ন করলেন ? “একটু দোয়া করবেন আমার জন্য” এই কথাটা বলে যখন ফিরে আসতে চাইলাম তার কাছ থেকে তখন কাছে ডাকলেন। আপনার কি হইছে ভাই ? এই কথাটা শুনার পর তার সাথে কথা বলার জন্য স্থির হলাম। আমাকে অনেক ভালো জানেন বলে জানালেন। আমার কাছে কেন দোয়া চাইলেন ? প্রশ্নটা শুনে বললাম আপনাকে অনেক নিষ্পাপ মনে হল আমার কাছে। একটু হাসলেন, সে হাসিটাও নিষ্পাপ ছিলো। সত্যিই পৃথিবীর ভালো মনের মানুষগুলো অনেক কষ্টের মধ্যেও ভালো থাকে।
অনেক কিছু জানতে চাইলেন। জানতে না চাওয়ার জন্য অনুরোধ করলাম। আর কোনো প্রশ্ন করলেন না। পৃথিবীটা অনেক কঠিন বলে মন্তব্য করলেন। কঠিন পৃথিবীতে কঠিন মনের মানুষেরাই টিকে থাকতে পারেন। যেখানে অন্যরা অসহায়।
খারাপ না হওয়ার পরামর্শ দিলেন। কিভাবে জানলেন খারাপের দিকে যাচ্ছি বুঝতে পারি না। বললেন আপনি অনেক বড় হবেন। মাঝে মাঝে যখন তাকে দেখি মনে মনে ভাবি সত্যিই আপনি নিষ্পাপ। সত্যিই আপনি সুন্দর মনের অধিকারী। জানিনা কতদিন আপনার এই আপন অনুরোধটুকু রাখতে পারবো। সত্যিই অনেক কষ্ট হয়, যে কষ্টগুলোর যন্ত্রণা শুধু এক জায়গায় অনুভূত হয়। আর সেটা হলো বুকের ভিতর। সে কষ্টের বর্হিপ্রকাশ শুধু নীরব চোখের পাণি দিয়ে প্রকাশ করা যায় মুখের কোন ভাষা দিয়ে নয়। সে কষ্টগুলো সত্যিই অনেক কষ্টের যা চাইলেই ভুলে থাকা যায় না।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


