ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি
নতুন বার্তা ডটকম
ব্রাহ্মণবাড়ীয়া: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “বিভিন্ন রাস্তা সম্পর্কে তথ্য গোপন করা হচ্ছে। সংশ্লিষ্টরা মন্ত্রণালয়ে মিথ্যা রিপোর্ট দিচ্ছে। এ কারণে রাস্তা এবং সেতুগুলোর বেহালদশা হয়েছে। দীর্ঘদিনের এই অবহেলার কারণে জাতিকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।”
বুধবার বিকেল চারটায় ব্রাহ্মণবাড়ীয়ার কুমিল্লা-সিলেট মহাসড়ক পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
কুমিল্লা-সিলেট সড়ক সম্পর্কে যোগাযোগমন্ত্রী বলেন, “এই সড়কের ৪২ কিলোমিটার পথের বেহালদশা দীর্ঘদিন ধরে। বর্ষা মৌসুমে আমি এ রাস্তার যে অবস্থা দেখে গিয়েছি তার কোনো উন্নতি হয়নি।”
এজন্য মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন এবং রাস্তা সম্পর্কে মন্ত্রণালয়ে মিথ্যা তথ্য দেয়ায় কুমিল্লা অঞ্চলের প্রধান অতিরিক্ত প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ও নির্বাহী প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দিতে নির্দেশ দেন।
যোগাযোগমন্ত্রী বলেন, “গত ২০ বছরে নিয়মিত মেরামত না করায় দফায় দফায় ১৬ দিন বন্ধ রেখে মেঘনা ও গোমতী সেতু মেরামত করতে হচ্ছে। এতে ভৈরব সেতুর ওপর অনেক চাপ পড়বে। তাই সেতু এবং মহাসড়ক রক্ষায় হবিগঞ্জের জগদিশপুরে ওভারলোড নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হয়েছে।”
মন্ত্রী জানান, এ পর্যন্ত আটটি ওভারলোড নিয়ন্ত্রণ যন্ত্র বসানো হয়েছে। আগামী জুনের মধ্যে আরো আটটি ওভারলোড নিয়ন্ত্রণ যন্ত্র বসানো হবে।
এ সময় মন্ত্রী অতিরিক্ত লোকবল দিয়ে দিবারাত কাজ করে সঠিক মনিটরিংয়ের মাধ্যমে যথাযথভাবে কুমিল্লা-সিলেট সড়ক রক্ষা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এ সময়ে সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, যোগাযোগ মন্ত্রণালয়ে যুগ্ম সচিব ফরিদউদ্দিন আলম চৌধুরী, জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার ও পুলিশ সুপার মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন ।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গোমতী সেতু মেরামতের জন্য ৪ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি বন্ধ থাকবে। এ সময় বিকল্প সড়ক হিসেবে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়ীয়ার ওপর দিয়ে চলাচল করবে প্রায় ২৫ হাজার যানবাহন। যোগাযোগমন্ত্রী বুধবার এই মহাসড়ক পরিদর্শন করেন।
নতুন বার্তা/টিআই
রাস্তা-সেতু সম্পর্কে মন্ত্রণালয়ে মিথ্যা রিপোর্ট আসে: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রাজা যায়, রাজা আসে!!!!

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ইতিহাস বারে বারে, আসে ফিরে

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন
অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন
আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন
=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।