বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
নতুন বার্তা ডটকম
ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার শ্রী সন্দীপ চক্রবর্তী বলেছেন, “সীমান্তে হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক বিষয়। গত দুইদিনের হত্যার জন্য আমরা মর্মাহত। গত দুইদিনে বিএসএফের ওপর অনেক বাংলাদেশি মিলে আক্রমণ করার ফলেই বিএসএফ গুলি চালায়। সবচেয়ে বড় কথা সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হবে। হত্যাকাণ্ড আগে অনেক ছিল, বর্তমানে কমছে।”
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে অংশ নেয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‘ভারত সরকার সীমান্তে হত্যা বন্ধের কথা বলে আসলেও সীমান্তে মঙ্গল ও বুধবার বিএসএফ চারজন বাংলাদেশীকে গুলি করে মেরেছে’- এ বিষয়ে তার কাছে জানতে চান সাংবাদিকরা।
মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী ভবনের সেমিনার রুমে ‘বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান ও বাংলাদেশ-ভারত সর্ম্পক’ শীর্ষক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ এই সেমিনারের আয়োজন করে।
সন্দীপ চক্রবর্তী বলেন, “ঢাকায় বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ভারত কাজ করছে।”
তিনি বলেন, “খুব শিগগিরই বাংলাদেশর জন্য ভারতের ভিসা সহজীকরণ করা হবে। এতে খুব সহজেই ভারতে যেতে পারবেন বাংলাদেশীরা এবং ভারতীয়রাও বাংলাদেশে আসতে পারবেন। বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে ভারত কাজ করেছে। বাংলাদেশের শিক্ষার্থীদের ভারত সরকার প্রতিবছর প্রায় তিন হাজার বৃত্তির ব্যবস্থা করছে। ভাষার গবেষণা ও বাংলাদেশের সংস্কৃতির বিকাশেও কাজ করছে ভারত সরকার।”
বাংলাদেশের সঙ্গে ভারতের সর্ম্পক অনেক গভীর উল্লেখ করে তিনি বলেন, “এই সর্ম্পক রক্তের এবং অনেক গভীর। বাংলাদেশ ভারত সম্পর্ক অনেক গভীর। বাংলাদেশ ভারত সম্পর্ক রাখা অবশ্যই অপরিহার্য। বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পর্ক রাখার কোনো বিকল্প নেই। একই সঙ্গে বাংলাদেশ ভারতের লক্ষ্য ও উদ্দেশ্যও এক। ভারত ও বাংলাদেশের সম্পর্কের লক্ষ্য ও উদ্দেশ্য একই। আমি একজন কূটনৈতিকবিদ হিসেবে বাংলাদেশ ও ভারতের সর্ম্পকের ব্যাপারে খুবই আশাবাদী। বাংলাদেশের সঙ্গে ভারতের যে চুক্তিগুলো হয়নি, সেগুলো হবে।”
ভারতীয় ডেপুটি কমিশনার আরো বলেন, “ভারত সরকার বাংলাদেশের পণ্যের জন্য শুল্কমুক্ত বাজার সৃষ্টি করেছে। বাংলাদেশকে এই সুযোগ ব্যবহার করে ভারতে পণ্য পাঠাতে হবে। আমরা সেকেন্ড জেনারেশনে যাবার চেষ্টা করছি। অনেক কাজ হচ্ছে এবং এর বাস্তবায়ন হলে এর সফলতা পাওয়া যাবে। বাংলাদেশের অনেক কিছুই পরিবর্তন হবে। ভারত বাংলাদেশের বাস্তাঘাট ও রেল খাতে বিনিয়োগ করছে। জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশকে সহাযোগিতা করছে ভারত। এই ক্ষেত্রে ভারত বাংলাদেশের জন্য বিনিয়োগ করছে।”
তিনি বলেন, “ আগামী জুন মাসের মধ্যেই বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে। ৫০০ মেগাওয়াট বিদ্যুত সরবরাহ করতে সক্ষম হবে। এটা সিজন অনুযায়ী পরিবর্তন হয়।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও সংগঠনের কো-চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ স ম আরেফিন সিদ্দিক বলেন, “ভারত ও বাংলাদেশের সর্ম্পক হলো রক্তের সর্ম্পক। তাই এই সর্ম্পক স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে শুরু হয়েছে। এই সর্ম্পক শেষ হবে না বরং দিন দিন এই সর্ম্পক আরো বাড়বে।”
স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সাহায্য-সহযোগিতা করার জন্য ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধীকে ধন্যবাদ জানান তিনি।
‘বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান ও বাংলাদেশ-ভারত সর্ম্পক’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।
মূল প্রবন্ধে তিনি বলেন, “বাংলাদেশের মুক্তিযদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ –ভারতের মধ্যে যে ভিত সৃষ্টি হয়েছিল স্বাধীনতার ৪১ বছর পরে সার্বিক দিকগুলো বিশ্লেষণ করলে দুই দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পুরোপুরি পূর্ণ হয়নি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করেছে। যুদ্ধে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধীর অবদান বাংলাদেশ কোনোদিন ভুলতে পারবে না।”
তিনি বলেন, “বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে টেকসই ও অর্থনৈতিকভাবে কার্যকর করতে হলে দুই দেশের জনগণ ও শাসকগোষ্ঠীর মানসিক কাঠামোর পরিবর্তন করতে হবে। দ্বিপাক্ষিক সর্ম্পক নিয়ে নেতিবাচক রাজনীতি বন্ধ করতে হবে। দুই দেশের মানুষের মাঝে সামাজিক যোগাযোগ ও যৌথ গবেষণা, শিক্ষা ও সংস্কৃতি বিকাশের দিকে বিশেষ নজর দেয়া দরকার। গুরুত্বপূর্ণ ও অমীমাংসিত যেমন পানিবণ্টন, সীমান্ত বিরোধ, বাণিজ্য ঘাটতিসহ বিভিন্ন ইস্যু খুব দ্রুত সমাধান করা উচিত।”
সংগঠনের সভাপতি এম এ বারীর সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ ও বিএমএর মহাসচিব অধ্যাপক ইকবাল আর্সলান, এটিএন নিউজের প্রধান নির্বাহী আবেদ খান, ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
অনুষ্ঠানে বাংলাদেশ-ভারত সর্ম্পক উন্নয়নে সংগঠনের পক্ষ থেকে ভারতীয় ডেপুটি হাইকমিশনার শ্রী সন্দীপ চক্রবর্তী, বিএমএর মহাসচিব ও সংগঠনের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, হেল্পলাইন রিসোর্সেসর সিইও নুরল আকতার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা নমিতা ঘোষ, বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার এ এফ এম আসাদুজ্জামান এবং মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ তথ্যচিত্রের নিমার্তা ও কবি রাজু আলীমকে সম্মাননা প্রদান করা হয়।
এদিকে সীমান্তে গুলির ব্যাপারে দিল্লির সঙ্গে একমত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা: সীমান্তে গুলির পক্ষে সাফাই গাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। ‘আত্মরক্ষার প্রয়োজনে’ দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর সদস্যদের গুলি ছোড়ার অনুমতি দেয়ার বিষয়ে নয়া দিল্লির সঙ্গে একমত তিনি।
নতুন বছরের প্রথম দুই দিনে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে চার বাংলাদেশির প্রাণ হারানোর পর বুধবার সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রী।
তিনি বলেন, কেবল ‘আত্মরক্ষার প্রয়োজনে’ দুই সীমান্ত বাহিনীকে গুলি করার বিষয়ে নীতিগতভাবে মতৈক্য হয়েছে।
“গত মাসে ভারতে গিয়ে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে একমত হয়েছি।”
তিনি একইসঙ্গে বলেন, “কোনো পক্ষ থেকেই গুলি চালাবে না, যদি না আত্মরক্ষার প্রয়োজন হয়।”
বিএসএফের গুলিতে মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে দুজন এবং বুধবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে দুজন নিহত হন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ২০১২ সালে ৪৮ জন বাংলাদেশি নিহত হন বলে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসাব।
সীমান্তে নতুন বছরের শুরুতে চার বাংলাদেশির নিহত হওয়ার বিষয়টি তদন্ত হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, “তদন্ত করে যদি দেখা যায়, সীমান্তরক্ষীরা আত্মরক্ষার জন্য গুলি করতে বাধ্য হয়েছে, তা হলে বিষয়টি বিবেচনা করা হবে।
“আর যদি দেখা যায় আত্মরক্ষা নয়, ভিন্নতর কোনো কারণে বা অসাবধানবশত বা ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে, তাহলে আমরা যে পদ্ধতিতে দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ক রক্ষা করে চলেছি, সেই পদ্ধতিতেই এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য তাদের নজরে আনব।”
বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অধিদপ্তরের ২৩তম বর্ষপূর্তির অনুষ্ঠানে সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মন্ত্রী।
সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে শুধু দেশেরই নয়, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখেও রয়েছে বিএসএফ।
ঢাকার পক্ষ থেকে বারবার প্রতিবাদ জানানোর পর সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দেয় নয়া দিল্লি। তবে হত্যাকাণ্ড থামেনি।
আইন ও সালিশ কেন্দ্র গত ৩১ ডিসেম্বর এক পরিসংখ্যানে জানায়, ২০১২ সালে সীমান্তে বিএসএফ কর্তৃক ৩১৯টি নির্যাতনের ঘটনা ঘটেছে, আগের বছর এই সংখ্যা ছিল ১৫৫টি।
২০১২ সালে ৪৮ জন নিহত হওয়া ছাড়াও ১০৬ জন আহত এবং ১৪০ জন অপহৃত হন বলে মানবাধিকার সংগঠনটি জানায়।
বিদায়ী বছরে গুলি ছোড়ার পাশাপাশি হাতবোমা নিক্ষেপ, ঘরে ঢুকে নির্যাতন, গাছে ঝুলিয়ে পেটানো, বেয়নেটে খুঁচিয়ে জখম, হাত-পা ভেঙে দেয়া, উলঙ্গ করে পেটানো, কুপিয়ে হত্যার মতো ঘটনা ঘটিয়ে বিএসএফ নির্যাতনের নতুন মাত্রা যোগ করেছে বলে আইন ও সালিশ কেন্দ্রের মূল্যায়ন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সি কিউ কে মুসতাক আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইকবালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বর্ষপূর্তি উপলক্ষে অধিদপ্তর কার্যালয়ে আলোচনা সভা, জনসচেতনামূলক মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং মাদক শনাক্তকরণ পদ্ধতি প্রদর্শন করা হয়।
নতুন বার্তা/আরকে
বাংলাদেশীরা বিএসএফ’র ওপর আক্রমণ করায় সীমান্তহত্যা, দাবি ভারতীয় হাইকমিশনের এর সাথে একমত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রাজা যায়, রাজা আসে!!!!

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ইতিহাস বারে বারে, আসে ফিরে

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন
অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন
আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন
=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।