নিজস্ব প্রতিবেদক
নতুন বার্তা ডটকম
ঢাকা: রাজধানীর উত্তরায় আশিয়ান সিটি আবাসন প্রকল্পের মাটি ভরাট, যে কোনো ধরনের বিজ্ঞাপন ও প্লট বিক্রিসহ সব কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বুধবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি মির্জা হোসেইন হায়দার এবং বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই আদেশ দেয় এবং এ সংক্রান্ত রুল জারি করে।
আইন ও সালিশ কেন্দ্র, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি, ব্লাস্ট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ, নিজেরা করি, পরিবেশ বাঁচাও আন্দোলনসহ ৮টি সংগঠন গত ২২ ডিসেম্বর এই রিট দায়ের করে।
আদালত একইসঙ্গে পরিবেশ অধিদপ্তরের দেয়া আশিয়ান সিটির অবস্থানগত ছাড়পত্র, এর নবায়ন, আশিয়ান সিটি আবাসিক প্রকল্পকে দেয়া রাজউকের অনুমোদন স্থগিত করেছেন।
পরিবেশের ক্ষতি করায় আশিয়ান সিটিকে করা অধিদপ্তরের জরিমানা কমিয়ে মন্ত্রণালয়ের দেয়া আদেশও স্থগিত হয়ে গেছে আদালতে। গত ১৪ ফেব্রুয়ারি পরিবেশ মন্ত্রণালয় ইতিপূর্বে আশিয়ান সিটিকে করা জরিমানা ৫০ লাখ টাকার স্থলে কমিয়ে পাঁচ লাখ টাকা নির্ধারণ করে দেয়।
ওই প্রকল্পকে দেয়া অবস্থানগত ছাড়পত্র, এর নবায়ন, জমিমানা কমানো এবং রাজউক কর্তৃক অনুমোদন দান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।
আশিয়ান সিটির উন্নয়নকৃত এলাকাকে আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ কেন দেয়া হবে না, কেন সকল অনুনোমোদিত প্রকল্প ভরাট কার্যক্রম, বিজ্ঞাপন প্রদান, প্লট বিক্রি বন্ধের নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
আগামী চার সপ্তাহের মধ্যে গৃহায়ন সচিব, ভূমি সচিব, পরিবেশ সচিব, স্বরাষ্ট্র সচিব, তথ্য সচিব, রাজউক চেয়ারম্যান, ঢাকার জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (তত্ত্বাবধায়ন ও বাস্তবায়ন) এবং আশিয়ান সিটির ব্যবস্থাপনা পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
কোনো বিলম্ব ছাড়াই আশিয়ান সিটির অনুমোদন সংক্রান্ত সকল কাগজপত্র আদালতে জমা দিতে বলা হয়েছে। এ পর্যন্ত তারা কতগুলো প্লট বরাদ্দ দিয়েছে তার একটি তালিকাও আদালতে দিতে বলা হয়।
বেসরকারি আবাসন প্রকল্প ভূমি উন্নয়ন নীতিমালা-২০০৪ সংশোধনের পর কতগুলো আবাসন প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে, তার একটি তালিকা দিতে বলা হয়েছে রাজউক চেয়ারম্যানকে।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন এ এম আমিন উদ্দিন। তাকে সহায়তা করেন আইনজীবী ইকবার কবির লিটন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।
ইকবাল কবির লিটন জানান, আশিয়ান সিটি ৫৫ একর জমির ওপর তাদের প্রথম অবস্থানগত ছাড়পত্র পায়। তারা তখন বলেছিল, কোনো জলাভূমি ভরাট করবে না। কিন্তু তারা এটা রক্ষা করেনি।
নতুন বার্তা/এজেখান/আরকে
এবার নাকে তেল দিয়ে ঘুমান, উত্তরায় আশিয়ান সিটির কার্যক্রম বন্ধের নির্দেশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রাজা যায়, রাজা আসে!!!!

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ইতিহাস বারে বারে, আসে ফিরে

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন
অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন
আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন
=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।