নিজস্ব প্রতিবেদক
নতুন বার্তা ডটকম
ঢাকা: আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, “বেশি আশকারা পেয়েই ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্বজিৎকে হত্যা করেছ।”
আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে ঘায়েল করতে নিজেদের দলের লোকেরা খারাপ কিছু করলেও পুলিশকে বলা হয়েছিল যেন বাধা না দেয়। এজন্যই বিশ্বজিত নৃশংসভাবে খুন হয়েছে। পেছন থেকে যারাই এমন নির্দেশনা দিয়ে থাকুক এটি জঘন্য অপরাধ। স্বরাষ্ট্রমন্ত্রী এমনটি করে থাকলেও সংবিধান মতে তিনি অপরাধ করেছেন।”
মঙ্গলবার রাজধানীর তোপখানা সড়কে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। ঢাকার খিলক্ষেতে রাজউকের পূর্বাচল সংযোগকারী সড়কের পাশে পুলিশ কর্মকর্তা বহুমুখী সমবায় সমিতির নামে জমি দখলের প্রতিবাদে সভার আয়োজন করে খিলক্ষেত নাগরিক সমাজ।
গত ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ চলার সময় পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের কাছে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় দর্জির দোকানি বিশ্বজিতকে। ছাত্রলীগের একদল নেতাকর্মী এই হামলা চালায়। ওই দিনই সূত্রাপুর থানার এসআই জালাল আহমেদ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে মামলা করেন।
এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গত ১২ ডিসেম্বর এমদাদুলসহ সাবেক দুই ছাত্রের সনদ বাতিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সেদিন অন্য তিন ছাত্রকেও স্থায়ীভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে আরো চার ছাত্রকে স্থায়ী বহিষ্কার করা হয়।
ড. কামাল বলেন, “বিশ্বজিত হত্যার মাধ্যমে শুধু বিশ্বজিতের জীবন যায়নি, যারা সেদিন হামলা চালিয়েছিল তাদেরও জীবন নষ্ট হয়েছে। তারা বিশ্বজিতকে কুপিয়েছে বলে আদালতে স্বীকারোক্তি দিচ্ছে। এখন তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। রাজনৈতিক কারণে এভাবে নেতাকর্মীদের উৎসাহ দেয়া সমাজ ধ্বংসের বড় কারণ।”
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, “বিশ্বজিত হত্যাকারীদের ঢাকতে জামায়াতের কথা বলা হয়েছিল। কিন্তু মিডিয়ার ক্যামেরায় আসল অপরাধীদের ছবি ধরা পড়েছে। জনগণের পক্ষে মিডিয়া অনেক বড় ভুমিকা রাখছে।”
খিলক্ষেতে রাজউকের পূর্বাচল সংযোগকারী সড়কের পাশে পুলিশ কর্মকর্তা বহুমুখী সমবায় সমিতির নামে জায়গা দখলের বিরুদ্ধে আইনি লড়াইয়ে ভুক্তভোগীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন ড. কামাল হোসেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ‘আমাদের আইন’ সংগঠনের সভাপতি রাফি উদ্দিন, খিলক্ষেত নাগরিক সমাজের নেতা শহিদুল্লাহ কায়সার, অ্যাডভোকেট কামাল উদ্দিন ও আবদুস সোবহান।
নতুন বার্তা/কেএমআর/এইচএস
আলোচিত ব্লগ
রাজা যায়, রাজা আসে!!!!

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ইতিহাস বারে বারে, আসে ফিরে

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন
অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন
আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন
=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।