আজ দেশের সব পত্রিকায় দেখলাম পদ্মা সেতু ব্যাপারে দূনীতি দমন কমিশনের কাজে বিশ্ব ব্যাংক সন্ত্তষ্ট। তাছাড়া আমি নিজেও গত রাতে বিভিন্ন টিভি চ্যানেলে খবর দেখেছি এবং শুনেছি কমিশনের এক কমিশনার বলেছেন এ বিষয়ে তাদের কাজে বিশ্ব ব্যাংক সন্ত্তষ্ট।
অতচ আজ একটি অন লাইন গণমাধ্যমে দেখলাম পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়ে দুদকের তদন্তে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দল অসন্তুষ্ট।
যা পড়ূন
নিজস্ব প্রতিবেদক
নতুন বার্তা ডটকম
ঢাকা: বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন জানিয়েছেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়ে দুদকের তদন্তে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দল অসন্তুষ্ট। পদ্মা সেতু প্রসঙ্গে দুদকের তদন্ত প্রতিবেদন নিয়ে করা মন্তব্য বিশেষজ্ঞ প্যানেলের, বিশ্বব্যাংকের নয়।
মঙ্গলবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে রাজধানীর বাস নেটওয়ার্ক ও নিয়ন্ত্রক সংস্থার সংস্কার কার্যক্রম বাস্তবায়ন-বিষয়ক এক সেমিনার শেষে গোল্ডস্টেইন সাংবাদিকদের এ কথা বলেন।
বিশেষজ্ঞ দলের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সময়ে বিশ্বব্যাংক তাদের নিজস্ব অবস্থান ব্যাখ্যা করবে বলেও জানান তিনি।
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, “গণমাধ্যমে যে খবর প্রকাশিত হচ্ছে, তা বিশেষজ্ঞ দলের বক্তব্য। ওই দলটি পুরোপুরি স্বাধীন। এ মুহূর্তে বিশেষজ্ঞ দলের বক্তব্য জানার জন্য অপেক্ষা করছে বিশ্বব্যাংক। সে বক্তব্য জানার পরই আমরা সিদ্ধান্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
উল্লেখ্য, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা তদন্ত নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেল-দুদক কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিন সোমবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এ কথা জানান। তবে মঙ্গলবার কয়েকটি গণমাধ্যমে দুদক কমিশনারের এই বক্তব্যকে বিভ্রান্তিকর হিসেবে প্রকাশ করে। বলা হয়, বিশেজ্ঞ প্যানেলের দেয়া চিঠিতে অসন্তুষ্টির কথা তুলে ধরা হয়েছে।
এদিকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “পদ্মা সেতু নির্মাণ প্রকল্প নিয়ে তৈরি হওয়া সব অনিশ্চয়তা আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে কেটে যাবে।”
যোগাযোগমন্ত্রী বলেন, “বিশ্বব্যাংক কী ভাবছে, সেটি বিশ্বব্যাংকের প্রতিনিধি বলবেন।”
নতুন বার্তা/বিজে/জবা
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়ে দুদকের তদন্তে দুদক না বিশ্বব্যাংক কার কথা সঠিক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে – ১

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন
কি মানুষ বানাইলা

কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।