শ্রীমঙ্গলে দূর্গা পূজায় অজগর সাপের বিশাল এক প্রতিকৃতি তৈরী করে ব্যতিক্রমী সজ্জা
১ অক্টোম্বর ২০১৪ খ্রি,
সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল থেকে:
শ্রীমঙ্গলে এবার ব্যতিক্রমী সাজসজ্জায় আয়োজন করা হয়েছে লালবাগের সার্বজনিন একটি পূজামন্ডপ। শহরের লালবাগের জনৈক চন্দন রায় তার নিজ পরিকল্পনায় অজগর সাপের বিশাল এক প্রতিকৃতি তৈরী করে পূজামন্ডপকে আকর্ষনীয় করে তুলেছেন।
চন্দন রায় এর বাড়ির সামনের দীঘির দুইপাশ জুড়ে অজগর সাপের আকৃতি দিয়ে বানানো হয়েছে পুজারীদের আগমন নির্গমনের ৩৬০ ফুট দীর্ঘ একটি টানেল। ১০ ফুট প্রস্থ ও ১২ ফুট উচ্চতার এই টানেল দিয়ে মূল পুজামন্ডপে যাওয়া আসার পথ তৈরী করা হয়েছে। চট, পলিথিন, বাঁশ, রশি ও তার দিয়ে এই অজগর আকৃতি নির্মান করেছেন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রশিদপুর চা বাগানে চা শ্রমিক নন্দু চাষার পুত্র চারুশিল্পী প্লাবন চাষা বিন্দু। শ্রীমঙ্গল লালবাগের রুপম রায় প্রধান সহযোগী নিয়ে ৩ শ্রমিক সহ ৫ জন মিলে এটি নির্মান করেছেন ৩ সপ্তাহ সময় নিয়ে । এর সর্বসাকল্য নির্মান ব্যয় প্রায় দেড় লক্ষ হলেও এটা নির্মানে প্রারিশ্রমিক নিয়েছে ৬০ হাজার টাকা। সাপের মুখগহ্বর কে দীঘির এক প্রান্তে বসিয়ে মন্ডপের প্রবেশ পথ তৈরী করা হয়েছে এবং এর লেজটি মিশেছে দীঘির অপর প্রান্তে পানিতে। এতে বোঝানো হয়েছে যে সাপটি এইমাত্র পুকুর থেকে উঠে এসেছে। এলাকাবাসী জানান প্রতিবছর চন্দন রায় নতুন নতুন বিষয়বস্তুর ধারনা নিয়ে এখানে দূর্গা পূজার আয়োজন করেন এবং এখানেই সর্বাধিক সংখ্যক প্রতিমা দর্শনার্থীর আগমন ঘটে থাকে । এছাড়াও ৯ টি ইউনিয়নের ১টি পৌরসভা মিলিয়ে ১৫১টি সাবজনীন ও ৯টি পারিবারিক পূজা মন্ডপ রয়েছে।
ছবির ক্যাপশন
শ্রীমঙ্গল ঃ লালবাগ পুজামন্ডপে সাপের প্রতিকৃতি
সৈয়দ ছায়েদ আহমদ
শ্রীমঙ্গল প্রতিনিধি
০১৭১২- ৫৩ ৮৪ ১৬
বাংলাদেশের জন্মগ্রহণ কি আজন্ম পাপ?
রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?
বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন
অনেকটা পথ হেঁটে এসেছি

১৯৯৭ সাল।
আমি তখন ক্লাস নাইনে পড়ি।
স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।
সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন
দেশটাতো এখন রাজাকারদের....

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন
মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা
এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন
জিম করা কি হারাম?

জিম করা কি হারাম?
হ্যাঁ, জিম করা হারাম!
যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!
কিন্তু তারপরেও কথা থাকে।
এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!
অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।