somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেলওয়ের কালা বিলাই এবং সাহসী মানুষের পরাজিত চেহেরা!!

১১ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুরঞ্জিত বাবু মন্ত্রী হইয়া রেলওয়ের কালা বিলাই ধরার ঘোষণা দিলেন। কালা বিলাই ধইরা রেলকে লোকসানের হাত থাইকা বাঁচাইবেন এবং আমজনতার জন্য রেল ভ্রমণকে আরামদায়ক করবেন, দখল হয়ে যাওয়া রেলের জমি উদ্ধার করবেন। আরো কত কি ঘোষণা শুনে, আমরা হতভাগারা জাইগা থাইকাই স্বপ্ন দেখা শুরু করছিলাম।

যাইহোক, স্বপ্নটা যে শুধু স্বপ্ন না সেইটা টের পাইছিলাম কাঁচা বাজার করতে গিয়া। একদিন সকালে গিয়া দেহি রেললাইনের উপরের বাজারটা নাই হইয়া গেছে। খোঁজ নিয়া জানতে পারলাম, সুরঞ্জিত বাবু কালা বিলাই ধরা শুরু করছেন। তাই এই বাজারের কাঁচা মালের ব্যবসায়ীরা (কালা বিলাইরা) রেলের জমি থেকে বিতাড়িত হয়ে একটা গলির মধ্যে গাধাগাধি করে বসেছে। কিন্তু কয়দিন পরেই আবার তাইজ্জব হইয়া দেখলাম রেল লাইনের উপর কালা বিলাইরা বেচাকেনা শুরু করছে এবং ক্রমেই সেখানে দোকানের সংখ্যা বাড়তাছে। তখন চিন্তা করলাম, সুরঞ্জিত বাবু কি টায়ার্ড হইয়া গেলেন কি না কে জানে?

তয় কালকের ঘটনার (টাকার বস্তাসহ সুরঞ্জিতের এপিএস ধরা পরার ) পর কেমন যেন সব কিছু ফর্সা হইয়া যাইতাছে। শালার আমরা হইলাম আমজনতা। ক্যান যে স্বপ্ন দেখতে যাই, সেইটাই বোঝবার পারি না। যেই যায় লঙ্কা সেই হয় ---। এত সুন্দর একটা প্রবাদ জানা থাকতেও ক্যান যে তা জায়গা (সময়) মত মনে রাখতে পারি না, সেই দুঃখু কারে কই?

যাউকগা, ভুল হয় হোক, আমাগোই ভুল হোক। কিন্তু সাদা মনের মানুষগো য্যান না হয়। ধইরা নিলাম, এই ঘটনটার সঙ্গে সৎ এবং সাহসী মানুষ সুরঞ্জিত বাবুর কোনোই সম্পর্ক নাই।

আশা করি, তদন্তেও সেইটা পরমান হইব। হয়তো উনি কোনো দোষ করেন নাই বইলা একটা সার্টিফিকিটও পাইয়া যাইতে পারেন, আমাদের আবুল মন্ত্রীর মত। কিন্তু তারপরেও কি উনি আগের মত বুক ফুলাইয়া অন্য মন্ত্রী-উপদেষ্টাগো দোষের কতা কইতে পারব? আমার তো মনে হয় না। অন্যগো কতা কইতে গেলে এই ঘটনাটা কি উনারে পিছন থাইকা টাইনা ধরব না? আহাঃ আমরা একটা সাহসী কণ্ঠ হারাইলাম!! কোনো সাহসী মানুষকে পরাজিতের চেহারায় দেখতে কার ভাল লাগে, কন? অথচ, সেইভাবেই সুরঞ্জিত বাবুকে আমাগো দেখতে হইব,

কিন্তু এই দুঃখু কই রাখি?!!!
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×