somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরেক সাজেক হওয়ার অপেক্ষায় গুরু সতাং পাহাড়

৩১ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাড়ির উঠানে দাঁড়িয়ে উত্তর-পূর্বদিকে তাকালে গুরু সতাং পাহাড়ের চূড়া দেখা যায়। আর দশটা পাহাড় চূড়ার চেয়ে বেশখানিকটা উঁচু এবং ত্রিভূজাকৃতির চূড়াটি দেখতে একটু অন্যরকম। অনেকবার ইচ্ছে হয়েছে, স্পর্শ করে আসার। কিন্তু সেটা হয়ে উঠেনি।

সেখানকার বাসিন্দা রামা পাংখোয়া গুলশাখালী হাই স্কুলে কিছু দিন লেখাপড়া করেছিলেন। তখন একবার বড়দের সাথে যাওয়ার পরিকল্পনাও হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত আর যাওয়া হয়নি। তবে নওয়াপাড়া বিজিবি ক্যাম্প হওয়ার পর এলাকার অনেকেই গিয়েছেন। তাদের কাছ থেকেই সেখানকার পাংখো পাড়ার গল্প শুনেছি।

সম্প্রতি লংগদু উপজেলা প্রকৌশলী ড.প্রকৌ.মোঃজিয়াউল ইসলাম মজুমদার পাংখো পাড়া ভ্রমণ করে এসে যে বর্ণনা দিয়েছেন সেটা পড়ে নতুন করে ডাক শুনছি। তবে এ ডাক শুধু গুরু সতাং ভ্রমণের ডাক না, বরং শুনছি বাংলার দার্জিলিং খ্যাত সাজেকের মতো আরো একটি নান্দনিক পর্যটন স্পট হয়ে উঠার ডাক।

সাজেকের সব বৈশিষ্ট্যই আছে এখানে, আছে তার চেয়েও বেশি কিছু। পর্যটকরা গুরু সতাং পাহাড় চূড়া থেকে পশ্চিম দিকে তাকালেই দেখতে পাবেন কাপ্তাই লেক-এর নয়নাভিরাম দৃশ্য, সাথে আকাশের সাথে মিতালি করা পশ্চিমের পাহাড়সারি। এতদিন উপযুক্ত জহুরির চোখ পড়েনি বলেই আমাদের সামনে থাকার পরও থেকে গেছে এক অদৃশ্য দেয়ালের আড়ালে।

এবার হয়তো সে ধৈন্য ঘুচবে গুরু সতাং পাড়ারের, ভ্রমণপিপাসু মানুষের নতুন গন্তব্য হয়ে উঠবে সে। এর জন্য প্রয়োজন হবে, গুলশাখালী থেকে পূর্বদিকে ১৫ কিলোমিটার রাস্তা। এলজিইডির ব্যান্ডিংয়ের জন্যই এটা বাস্তবায়ন করতে যথাসাধ্য করার চেষ্টা করছেন উপজেলা প্রকৌশলী জিয়া সাহেব। আশা করি, সংশ্লিষ্ট অন্যরাও উনাকে এটা বাস্তবায়ন করতে সহযোগিতা করবেন।

এটা হলে এ অঞ্চলের মানুষের জীবন-মান উন্নয়নে যুক্ত হবে অবিশ্বাস্য এক নতুন মাত্রা, নতুন পথ, নতুন উপাদান। সেটা কত দ্রুত এবং বৈচিত্র্যময় হবে সেটা বুঝতে হলে সাজেকের দিকে তাকালেই সহজে ধারণা পাওয়া যাবে।

তবে কিছু মানুষ আছেন, যারা রাস্তার অপেক্ষায় থাকেন না, বরং রাস্তা নির্মাণের পথ দেখান। এমন মানুষরাই খুঁজে বের করেছেন বান্দরবানের কেওকাড়াডং, তাজিংডং, রাঙামাটির সাজেকসহ আরো অনেক পর্যটন স্পট। তারা চাইলে যেকোনো সময় নামতে পারেন গুরু সতাং অভিযানে। হয়তো অনন্তকাল ধরে আকাশে মাথা তোলে তাদের পানেই চেয়ে আছে গুরু সতাং-এর চূড়া।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×