somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনেও কি এর প্রভাব পড়বে?

০৭ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে গেছেন স্বতন্ত্র প্রার্থীরা। এ ধাপের ৭০৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটের লড়াই করে ৩৪৫টিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী চেয়ারম্যান হয়েছেন ২৯৫টিতে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৬ জনসহ আওয়ামী লীগের জয়ী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪১ জনে।

এ নিয়ে শেষ তিন ধাপের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় টানা জয় পেলেন স্বতন্ত্র প্রার্থীরা; যাদের বেশিরভাগই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
কেউ কেউ বলছেন, র‌্যাব এবং এর সাবেক-বর্তমান মিলিয়ে সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর থেকে প্রশাসনে এর একটি প্রভাব কাজ করছে।এটা ঠিক হতেও পারে অথবা বেঠিকও হতে পারে।

ঠিক হতে পারে এ কারণে বলা যায়, যে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে কানাডা বা অন্যকোনো দেশের নিষেধাজ্ঞা ছিল না, তারপরও তাকে যেভাবে ফেরত আসতে হয়েছে, সেটিকে খুব একটা হেলাফেলার বিষয় ভাবার সুযোগ নেই।

আবার বেঠিক হওয়ার প্রসঙ্গটি আসছে এ কারণে যে, তৃতীয় ধাপের ইউপি নির্বাচন হয়েছিল নিষেধাজ্ঞা ঘোষিত হওয়ার আগেই। সেখানেও তো স্বতন্ত্র প্রর্থীরা বেশি সংখ্যায় জয় পেয়েছিলেন।

অন্যদিকে নিকারাগুয়ায় গত ৭ নভেম্বরে অনুষ্ঠিত লজ্জাজনক নির্বাচনের পর দেশটির কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। এ জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল থেকে দেশটির পাবলিক মিনিস্ট্রি এবং সরকারের ৯ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।

এসবের প্রভাব যদি সত্যি পড়ে থাকে, তাহলে ধারণা করা যায়, আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি নির্বাচনেও এর প্রমাণ পাওয়া যাবে। এমনকি ষষ্ঠ ও সপ্তম ধাপের ইউপি নির্বাচনসহ অন্যান্য নির্বাচনেও সেটা অব্যাহত থাকার কথা।

এখন দেখা যাক, ১৬ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করে, ব্যাপারটি কী দাঁড়ায়।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×