এক রাখাল যুবক একদিন একটি খুব সুন্দর যুবতী মেয়েকে দেখল।
মেয়েটিকে রাখাল বিয়ের প্রস্তাব দিল।
মেয়েটি রাজী হয়ে গেল।
তাঁরা দুজনে মিলে গেল কাজির কাছে বিয়ে পড়ানোর জন্য।
কাজি মেয়েটিকে দেখে নিজেই পছন্দ করে ফেলল এবং বলল ও তো রাখাল আমিই তোমাকে বিয়ে করব।
এতে রাখাল ও কাজির মধ্যে ঝগড়া লেগে গেল।
এবার তারা তিনজনে মিলে নালিশ নিয়ে গেল পুলিশের কাছে।
পুলিশ মেয়েটিকে দেখে বলল, ওরা দুজনেই বাদ আমিই তোমাকে বিয়ে করব।
এবার রাখাল, কাজি ও পুলিশ এই তিন জনের মধ্যেই গোলমাল লেগে গেল।
মেয়েটি এবার বলল, ঠিক আছে এবার তোমরা তিনজনে এক কাজ কর, আমি দৌড় দিব আর তোমরা আমার পিছনে দৌড়াবে যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব।
এবার মেয়েটি ছুটল এবং তাঁর পিছনে পিছনে তিনজনেই ছুট দিল। ছুটতে ছুটতে এক সময় তাঁদের সামনে একটি গর্ত পড়ল তাঁরা ঐ গর্তের মধ্যে পড়ে গেল।" "
বন্ধুরা ঐ সুন্দরী যুবতি মেয়েটি হল দুনিয়া যার সৌন্দর্য আমরা যেই দেখি সেই মুগধ হয়ে যাই। আর তার পেছনে পেছনে ছুটতে থাকি। কিন্তু ছুটতে ছুটতে এক সময় আমাদের সামনেও কবরের গর্ত এসে যায় আর আমরা ঐ গর্তে পড়ে যাই আর দুনিয়া আমাদের হাতছাড়াই রয়ে যায!
আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন ....আমিন
সবাই শেয়ার করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




