পুকুরের স্থির জলে ঢিল ছুড়ে
প্রিয়তম মুখ ভাঙে
মৌলিক নির্বোধ।
হৃদয় নিঙরে ভালোবাসে স্বপ্নের নির্মাণ,
হৃদয় নিঙরানো নয়
রোদ্রের মত প্রাঞ্জল ভালোবাসা চাই
প্রাঞ্জলতার কাছে অন্তত একবার
সপেঁ দিতে চাই সর্বস্ব আমার।
এক্যুরিয়ামের মাছ শুনেনা নদীর কল্লোল
প্রিয়তম মুখ ভাঙে ভাঙুক নির্বোধ..
মায়বতী মানবী তুমি স্বপ্নের নির্মাণ
রোদ্রের মত অবিশ্রান্ত বৃষ্টির মত হও প্রাঞ্জল
একবার অন্তত প্রাঞ্জলতার কাছে অর্পিত হই
আমি, অর্পিত করি সর্বস্ব আমার।
সূর্য ছুয়ে প্রতিজ্ঞা
স্বত:স্ফূর্ত ভালোবাসা পেলে
আমি আর জেগে জেগে কাটাবোনা রাত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



