somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেচ্ছাসেবক
স্বেচ্ছাসেবকের ব্লগে স্বাগতম। আমি ডাঃ সাঈদ, একজন দন্ত চিকিৎসক। এখন আগ্রহ আইটি সেক্টরে। নিজের কম্পানীর নতুন এপ hospitalin পাবেন প্লে স্টোরে।

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-পৃথিবীর প্রাচীন রহস্য যা আজও সমাধান হয়নি (কত অজানা রে পার্ট-৩২)

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রহস্য ভালবাসে না এমন মানুষ দুনিয়াতে নাই। অতি প্রাচীন কাল থেকেই মানুষ রহস্যের পিছনে ছুটছে। কিছু রহস্য মানুষ উদ্ধার করতে পারে, কিছু রহস্য মানুষ কখনোই উদ্ধার করতে পারে না। আজ তেমনি কিছু রহস্যের কথা বলবো। চলুন আপনাদের ঘুরিয়া আনি কিছু বহুল প্রচলিত রহস্যময় দুনিয়া থেকে। (এই গেল রহস্যের তৃতীয় কিস্তি)

১০) Antikythera Mechanism


৮০ সালের দিকে গ্রিসের দক্ষিনসাগরে একটি বানিজ্য জাহাজ ডুবে যায়। প্রায় দুই হাজার বছর পর ১৯০০-১৯০১ সালের দিকে সিমি দ্বীপবাসীরা জাহাজটা খুজে পায় এবং এর গুদামের প্রায় সব মালই আলেকজান্ডিয়ায় সুভেনিয়ার হিসাবে বিক্রি করে দেয়। আমাদের দেশের চেয়েও ঢিলা গ্রীস সরকার যখন উদ্ধার অভিযানে নামে তখন আর কিছু না পাইলেও একটা জিনিস পায়। গেস হোয়াট, সেটি Antikythera Mechanism। এই মেশিনের বিশেষত্ব কি তা পরে বলছি, তার আগে আসেন পড়ি এই মেশিনের উপর এক্সপার্ট Professor Michael Edmunds of Cardiff University কি বলে,
"This device is just extraordinary, the only thing of its kind. The design is beautiful, the astronomy is exactly right. The way the mechanics are designed just makes your jaw drop. Whoever has done this has done it extremely carefully ... in terms of historic and scarcity value, I have to regard this mechanism as being more valuable than the Mona Lisa"
— 30 November 2006
এখন কিছু তথ্য হজম করেন।
- এটি দুনিয়ার প্রথম এনালগ কম্পিউটার। (বিল গেটসের ব্যবসায় লাল বাত্তি জ্বললো বলে) :P
- এটি এমন একটি মেশিন যা এসট্রোনমিকাল পজিশন নিখুত ভাবে নির্নয় করে। :-/
- এতে ৩০ ব্রোন্জের গিয়ার ছিল। :-*
- ২০০০ বছরের পুরান কম্পিউটার এটি। :-/
এটা কিসের মেশিন, কি কাজে ব্যবহৃত হতো তা বুঝতেই মর্ডান সাইন্সের সময় লেগেছে নগদে ১০০ বছর। ঠাট্টা না সত্যি। যাই হোক ২০০৭ সালে এর একটি রিপ্লিকা তৈরি হয় যা গ্রিসে গেলে ন্যাসনাল আর্কেওলজিকাল মিউজিয়াম অফ এথেন্স এ দেখতে পাবেন।
(বি.দ্র.মাসুদরানা৪২২/ট্রেজার হান্টার পড়া থাকলে অনেক কিছুই জানেন এইটার ব্যপারে) :P

১১) Baghdad Battery


১৯৩৬ সালে বাগদাদে একটি মাটির পাএ পাওয়া যায়, না সোনার মোহর ভর্তি কোন পাএ এটা ছিল না, এটা ছিল একটি ব্যাটারি :-/ । অবাক করতে পারলাম না ?? ওকে এটা হজম করেন দেখি, এটি যিশু খ্রিষ্টের জন্মেরও আগে তৈরি। এখন বলেন ?? তাও অবাক হচ্ছেন না ?? তাহলে এই প্রশ্নের জবাব দেন দেখি, এতো আগেতো ইলেকট্রিক যন্ত্রপাতি ছিল না, ব্যাটারি দিয়া কি করতো??

১২) Shroud of Turin


একটুকরা লেলিনের কাপড়, তাতে ভেসে উঠে একটা মুখের প্রতিচ্ছবি। ব্যাস, রহস্য এখানেই শেষ হতে পরতো। কিন্তু আমদের মেধা কতটা অসহায় তা বুঝানোর জন্য এই সব সমান্য জিনিসে অসামান্য কিছু দিয়ে প্রকৃতি আমাদের সাথে খেলা করে। ধারনা করা হয়, প্রতিচ্ছবিটি জিসাস ক্রাইস্টের। ভাল করলে দেখতে পাবেন প্রতিচ্ছবিটির মাথায় ক্রসিফাইডের টর্চারের আঘাত আছে। কাপড় টি ১০০০ বছরের পুরান।

১৩) The Coso Artifact


রিয়েলি ??? স্পার্ক প্লাগ ??? ৫,০০,০০০ বছরের পুরান পাথরের ভিতরে ??? সবচেয়ে গ্রহনযোগ্য যুক্তিটি কি জানেন, টাইমমেশিন!! দুনিয়ার তাবত সাইনটিস্টদের মাথা খারাপ হয়ে গেছে না হলে তারা এতোটাই অসহায় যে টাইমমেশিনে বিলিভ করা শুরু করছে।
প্রশ্ন এখানে তিনটা, উত্তর দিতে না পারলে ফেল। B-)
প্রশ্ন১: ৫,০০,০০০ বছর আগের একটি পাথরের ভিতরে স্পার্ক প্লাগ আসলো কি ভাবে ?
প্রশ্ন২: সব মানলাম, কিন্তু এতো আগে স্পার্ক প্লাগ দিয়ে কি স্টার্ট দেওয়া হতো ?
প্রশ্ন৩: তাহলে কি টাইম মেশিন আসলেই একদিন আবিস্কার হবে?

আপনাদের থিওরী কি বলে? আশা করি, এই রহস্যের সমাধান আপনাদের কাছে আছে?? হি হি হি ...
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×