বৃষ্টি ভেজা এই মন,
গেয়ে যায় নতুন যৌবনের গান ।
সবুজ পাতায় ফোঁটা ফোঁটা বৃষ্টির জল,
যেন প্রথম যৌবনে তোমাকে দেয়া নীলো্ৎপল ।
নিসংগ দাঁড়কাকের উঁড়াউঁড়ি,
তোমাকে দেখতে না পেয়ে আমার ছটফটানি ।
থমথমে এই আকাশ,
খাঁমখেঁয়ালী তোমার অভিমানের পূর্বাভাস ।
মেঘে মেঘে গর্জন,
আমাকে করা তোমার শাসন ।
বাতাসে নুইয়ে পরা গাছ,
আমার বুকে প্রথম মুখ লুকিয়ে সে কি তোমার লাজ !
ঝিরি ঝিরি এই বৃষ্টি,
গোপন সুখের ভেলায় ভাঁসা তোমার-আমার সেই স্মৃতি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


