দৃষ্টি প্রদীপ নয়,
মনের প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায় ।
কাঠের ফ্রেমে নয়,
মনের ফ্রেমে বেঁধেছি তোমায় ।
দু চোঁখে নয়,
এই হৃদয়ে বেঁধেছি সপ্ন নিয়ে তোমায় ।
তেপান্তরে নয়,
মনের আঙিনায় বাঁধবো বাসা নিয়ে তোমায় ।
ঝলসসে যাওয়া কোন বিকেলে নয়,
স্নিগ্ধ বিকেলে নৌকা ভাঁসাবো নিয়ে তোমায় ।
পার্থিব কোন সুখ নয়,
গোপন এক সুখে ভাসাবো তোমায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


