যে দেশে ক্ষুধার জ্বালা সইতে না পেরে মানুষ আত্নহত্যা করে, অসংখ্য মানুষ ঈদ ছাড়া বছরের অন্য কোন দিন একবেলার জন্যও গরুর মাংস খেতে পারে না, বয়স্ক ব্যাক্তিরা ভাতা না পেয়ে জীবনের শেষ বেলায় এসে হাঁপানিতে ধুকতে ধুকতে রিক্সা চালায় শুধু দুইবেলা দুমুঠো ভাতের জন্য । সেই দেশের অর্থমন্ত্রী হয়ে কিভাবে বলতে পারে যে ৪ হাজার কোটি টাকার দুর্নীতি খুব বেশি কিছু না ! আমি উচ্চ শিক্ষিতে কেউ না, বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে কোন ডিগ্রীও নেই আমার তবুও আমি বুঝতে পারি যে অভাবে জর্জরিত এই দেশের ৪ হাজার কোটি টাকা কতটা মুল্যবান । অবশ্য সুন্দর ডিজাইনের পাঞ্জাবী পরে দামি গাড়িতে চড়ে ফাইভ স্টার হোটেলে গিয়ে আলোচনা করলে কি আর রাস্তার ধারে ক্ষুধার্ত মানুষের আহাজারি কানে পৌছায় ? জনগণের ঘাম ঝরানো ট্যাক্সের টাকা লোপাট হলে তার কি এসে যায় ? বাংলাদেশের ১৬ কোটি জনগণের (আপনি নিজে , হলমার্কের গ্রুপের মালিক, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ, রাজনৈতিক নেতারা আর এই সুবিধাবাদী কিছু শিল্পপতিরা ছাড়া ) দীর্ঘশ্বাস আপনার উপর গিয়ে পড়ছে । আপনি তা অনুভব করতে পারছেন না কারণ জনগণের টাকায় কেনা আপনার অফিসের এসি সেই দীর্ঘশ্বাসের গরম বাতাসকে বিশুদ্ধ করে আপনার জন্য আরামদায়ক করে দিচ্ছে ।
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।