somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই ধরণে বিতলামীর তীব্র প্রতিবাদ জানাচ্ছি

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ রাত (১৮ অক্টোবর শুক্রবার) ৯টা ২০ মিনিটে আরটিভিতে প্রচারিত হয় নাটক “মানি ইজ নো প্রবলেম”। পরিচালনা করেছেন মাসুদ সেজান। আজকাল আঞ্চলিক ভাষায় অনেক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। অঞ্চল ভিত্তিক ভাষা ঐ সব নাটকে যথাযথভাবে ফুটে উঠছে। এতে আমার কোনো দ্বিমত নাই। বিশেষ করে নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম, চাপাইনবাবগঞ্চ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এর আঞ্চলিক ভাষায় প্রচারিত নাটকগুলো খুবই জনপ্রিয়। আর জনপ্রিয় হওয়ার মূল কারণ হল অধিকাংশ নাটকেই যে অঞ্চলের ভাষা ব্যবহার করা হয়, সাধারণত সেই অঞ্চলের অভিনেতা/অভিনেত্রীরাই অভিনয় করেন থাকেন, যে কারণে তারা তাদের নিজস্ব আঞ্চলিক ভাষাটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। আর যদি কোনো নাটকে ডামি ব্যবহার করা হয়, তখন বুঝার উপায় থাকে না আসলেই কি ডামি ব্যবহার করা হয়েছে? কিন্তু আজ আরটিভিতে প্রচারিত “মানি ইজ নো প্রবলেম” নাটকে আমাদের সিলেট এর আঞ্চলিক ভাষাকে ব্যঙ্গাত্বক ভাবে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ ভাষা নিয়ে বিতলামী করা হয়েছে। একজন গুনি অভিনেতা মোশারফ করিমকে দিয়ে যেভাবে সিলেটের আঞ্চলিক ভাষাকে বিকৃতভাবে উপস্থাপন করা হল তার তীব্র প্রতিবাদ জানাই, বলতে চাই- এধরণের বিতলামীর মানে কি? জনাব মাসুদ সেজান এর কাছে আমার প্রশ্ন হল সিলেট এর আঞ্চলিক ভাষায় যদি আপনার নাটক তৈরি করার এতই খায়েস থাকে তাহলে সিলেট এর একজন অভিনেতাও কি ছিল না, আপনার নাটকে অভিনয় করার মত? অথবা ডামি যদি ব্যবহার করে থাকেন তাহলে উপযুক্ত লোক দিয়ে করানোও যেতো। যে সিলেট এর আঞ্চলিক ভাষা যথাযথ ভাবে বলতে পারে। কিন্তু তা না করে এধরণের বিতলামীর মানে কি? মোশারফ করিম আমার প্রিয় অভিনেতা হওয়া সত্বেও আজকে তাঁর অভিনিত “মানি ইজ নো প্রবলেম” নাটকটি তীব্র ভাবে প্রত্যাখান করলাম।
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×