somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জোর পুর্বক বিরক্ত করার আরেক নাম ... হ্যালো টিউন্স !!!

১৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জোর পুর্বক বিরক্ত করার আরেক নাম ... হ্যালো টিউন্স !!
--------------------------------------------------------------------

কবে থেকে শুরু ঠিক খেয়াল নেই। মনে হয় বাংলাদেশের একটি ব্যন্ড শিরোনামহীন এর জাহাজী এলব্যাম থেকে নেয়া একটি গান.. কি যে। লাইনটা লিখি তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই ... এইত !!!

একটি অযৈক্তিক বিজ্ঞাপনের থেকে ছড়িয়ে পরল আমাদের মাঝে। আমরা এমন ভাবেই তা লুফে নিলাম, যেন এক অসাধারন কিছু !!!

এটা যে এত কুরুচিপুর্ন একটা বিষয় তা নিজেও বুঝিনি, নিজে ব্যাবহার করার আগে। হুম !! আমিও রেখেছিলাম কিছু বছর আগে, একটা ফ্রি অফারে ... মানে অটো চালু হয়েছিল, আর বন্ধ করিনি প্রায় ৫/৬ মাসের মত হবে।

আমি হ্যালো টিউন্স ব্যবহারকারী সকলকে বা কাউকেই কুরুচিপুর্ন রুচির অধিকারী বলছিনা, আমি বলছি এই উদ্ভাবনকে এবং বুঝেও তার গ্রহনযোগ্যতা দেয়াকে। মানুষের স্বভাবগত কারনেই আমরা এটাকে ব্যাবহার করছি, কারন আমার পছন্দের কোন কিছুই আমার খারাপ লাগার কথা নয়। কিন্তু অপর পক্ষের তা অপছন্দ হতেই পারে। আর এই জিনিসটাই আমরা জানি কিন্তু বুঝার চেষ্টা করিনা, যতক্ষননা তা আমাদের নিজের সামনে এসে পরে।

আর এই সু্যোগে আমাদের চিন্তার আগা-গোড়া বাক্সে বন্ধি করে, মোবাইল কোম্পানিগুলো লুফে নিচ্ছে আমাদের কষ্টে উপার্জন করা অর্থ। আর দিনে দিনে বিকৃত করে দিচ্ছে আমাদের রুচি।

ভেবে দেখেছেন কি নেই এই হ্যালো টিউন্স নামক বিরক্তির ভাণ্ডারে? সব আছে !!!

সবাই দেশের ফোন বলে বলে গলা ফাটিয়ে, জিন্স আর টি-শার্ট পরিয়ে ছেলে মেয়ে নাচিয়ে, কেউ নৌকায় ভাসিয়ে, কেউ ইউনিভার্সিটিতে লাফিয়ে "বাংলা/হিন্দি/উর্দ/ফারসি/ইংরেজি/ইসলামিক গান(ইসলামিক গান নামে চালিয়ে দেয়া)/ ভজন সঙ্গীত ইত্যাদি " খিচুড়ি পাকিয়ে গিলিয়ে দিচ্ছে, আর আমরা প্রতিনিয়ত হা করে গিলছি।

গান তো গান, আধা আধা করে আল-কোরআন এর আয়াত মাঝখান থেকে কেটে কেটে দেয়া হচ্ছে, আর কিছু গণ্ডমুর্খের মত নামায না পরে, হ্যালো টিউন্স সেট করে হয়ত জান্নাতে যেতে চাচ্ছে। প্রতিনিয়ত তাদের এই গুনাহ্‌ উপার্জন এর দায় কার ঘারে চাপিয়ে দিয়ে যাবে?
যারা জেনেও তাদের বারন করছিনা, তাদের উপরই !!!

আচ্ছা আপনি যে হ্যালো টিউন্স হিসবে সেট করছেন, তাকি আপনি শুনতে পান ? কে কি অবস্থায় আপনাকে ফোন করছে, তা আপনি জানেন কি ? কি কারনে দিচ্ছে তাও জানা নেই!! তাহলে আপনি কিভাবে নিশ্চিত হতে পারেন, যে আপনার নিজের পছন্দের দেয়া হ্যালো টিউন্স, অপর পক্ষ থেকে আসা কলার কে টট ট....ট শব্দ থেকে বাচিয়ে, আনুন্দ দিতে পারে !! ??

কখন ভেবে দেখেছেন, কেউ তার কারো বিপদে পরে আপনাকে ফোন দিল, আর আপনি ভালোবাসি ভালোবাসি গান শুনাচ্ছেন !!
কারো দুর্ঘটনার খবর জানাতে হলে আগে শুনতে হচ্ছে এক পায়ে নুপুর তোমার !!
পাওনাদার তার অর্থ ফেরত নেবার জন্য ফোন দিচ্ছে, আর আপনি তা রিসিভ বা করে, শুনাচ্ছেন তুম হো পাছ মেরে !!

এভাবে প্রত্যকটি ক্ষেত্রে মানুষের প্রয়োজনীয় একটি মাধ্যমের মাঝে হ্যালো টিউন্স নামের একটি যন্ত্রনার অবাধ বিচরন এখন। এবং বাড়িয়ে দিচ্ছে দেরি করে কল রিসিভ করার প্রবনতাও।

এটা নিয়ে আর লিখার প্রয়োজন বোধ করছিনা। কারন বেশী বিস্তারিত লিখে বুঝানোর কোন বিষয় নয় এটি, কিন্তু প্রতিটি মুহুর্তে হ্যালো টিউন্স নামক ব্যধি যেভাবে ছড়িয়ে যাচ্ছে, তা আমার কাছে অনেক বড় একটি বিষয়। ....
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৬
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×