somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবাই GPA-5 পাইতেছে, ভালো ফলাফল আসলে কে করতেছে ... 404 Error NOT FOUND :P

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

GPA Result Sytstem ... শুরুটা ২০০১ থেকে। আমাদের সময় থেকে (প্রথম ধরা) ।

.যি, আমাদের GPA কে তখন ধরা বলা ছাড়া কোন উপায় ছিলনা। কারন হূট হাট করে নিয়ম পরিবর্তনের ফাঁদে আমাদের ফলাফল, আসলে ফলাফল না, জীবনের প্রথম স্বপ্নভঙ্গ (আংশিক) ।
বাবা-মা আর আমরা কি বুঝব। শিক্ষকরাই তো বুঝত না কিভাবে নাম্বার হবে।

বুঝলাম কিভাবে ফলাফল হল, যখন নিজের GPA নাম্বারটা হাতে পেলাম। অসন্তুষ্ট মোটেও না, যদিও আমি অতো ভালো ছাত্র ছিলাম না। কিন্তু প্রথম বিভাগ না পাওয়ার মত না। কিন্তু এখন কিভাবে বুঝব আমার যোগ্যতা ?

তাই ফলাফল পাওয়ার পর স্কুলেই আড্ডা মারলাম, আর আস্তে আস্তে খুশী হতে থাকলাম। কেন? কারন সর্বচ্চ নাম্বার যাদের পাওয়ার কথা, তাদের একজনও GPA-5 পায়নি(কমার্স থেকে) ।.পায়নি তো পায়নি, GPA 4.8 ই ছিল মনে হয় একজন/দুইজন। ৭০% হবে যারা GPA-4 এর উপর যায়নি। গড় GPA ছিল ৩.৬৩ (কমার্স থেকে)। .যাক নিজের যোগ্যতাটা শেষ পর্যন্ত কিছুটা বুঝলাম। পরে আরো ইকটু খুশী হলাম, যখন দেখলাম বিস্তারিত নাম্বার পাতায় কারোই (ঐচ্ছিক বিষয় এর নাম্বার যোগ হয়নি) আর আমার পছন্দের একটি বিষয়ও খারাপ নাম্বার আসেনি আলহামদুলিল্লাহ্‌।

যাকগে ঐ কথা বলে লাভ নেই, কারন আমার পছন্দের যায়গা আমি পুরন করে ফেলেছি প্রায় আলহামদুলিল্লাহ্‌। আসলে কেন আমার এই লিখা। ছেলে-মেয়ে গুলো GPA-5 পাচ্ছে, তাতে কি আমার সমস্যা হবার কথা ? তাদের বাবা/মা, আত্মীয়, ভাই/বোন কত খুশী হচ্ছে !!

না, আমার কোন সমস্যা নেই !! কিন্তু দুশ্চিন্তার বেরাজাল থেকে বের হতে যেন কেন পারছিনা!! কেমন ভরাডুবি দেখতে পাচ্ছি। “সবাই GPA-5 পাইতেছে, ভালো ফলাফল আসলে কে করতেছে” আসলেই কে? একটি জাতি যদি যোগ্যতার বিচারে ভুল করে, আমি সেটাকে মোটেও ভুল বলতে পারিনা, সেটাকে আমি শাস্তিযোগ্য অপরাধ বলব। কারন কাউকে তার যোগ্যতা না বুঝালে, সে গোড়া থেকেই শুরু করবে ভুল। পুরো সিস্টেম টাই নষ্ট হয়ে যাবে (হয়েই তো গেছে অনেকটা)।.আমাকেই যদি তখন GPA-5 দেয়া হত, তাহলে আমি হয়ত আমার সত্যিকারের চিন্তা কে খুশীর ফাঁদে ধ্বংস করে, ভুল পথে আগাতাম। আর নিজের জীবন কোননা-কোন ভাবে সেট করে নিলেও আমার আমি হারিয়ে যেত এবং পুরো জাতি ইকটু হলেও ক্ষতি গ্রস্থ হত। (আমি কি মিথ্যা বললাম ?)

কিভাবে এত পরিমান GPA-5 পাচ্ছে ? যদি এত ভালো ফলাফল করত সত্যিই, তাহলে স্নাতকত্ব লাভ করতে গিয়ে এত হোচট খাচ্ছে কেন? এই GPA পাওয়া ছেলে-মেয়েগুলো পরে গিয়ে মুখ থুবড়ে পরছে কেন? দেশের বাইরে গেলে আমাদেরকে কেন অতিরিক্ত পরীক্ষা আগে দিয়ে, তারপর পরাশুনা করতে হয়? প্রশ্নের উত্তর আমার প্রয়োজন কম, নিজের ভিতরকে আশাকরি সবাই উত্তরটা জানিয়ে দিবেন ইন-শা-আল্লাহ্‌। কারন কেউ তার নিজের ভালোটাকে অবশ্যই এড়িয়ে যাবেনা :)

আমাদের পাশের হার বারিয়ে কোন লাভ নেই, না GPA-5 বাড়িয়ে। আমাদের প্রয়োজন ধর্মীয় জ্ঞান সম্পন্ন একটি শিক্ষিত জাতি(ধর্মীয় জ্ঞান সম্পন্ন কেন বললাম ? কারন মানবতা বিকাশে এর বিকল্প নেই। সঠিক ধর্মীয় জ্ঞান)।.যারা একে অন্যের প্রতি অন্যায় করবেনা, ক্ষতি করবেনা, বিদ্বেষ ছরাবেনা, ত্যাগি মনোভাব থাকবে। দুর্নীতির অভিযোগ এর আঙ্গুল উঠবেনা, অন্যায় ভাবে কেউ লাঞ্ছিতও হবেনা, আমাদের গালা-গাল আর সমালচনা করে সময় এবং মুখ নষ্ট করার প্রয়োজনও পরবেনা।

তাই আমি সল্পজ্ঞানে ব্যক্তিগত ভাবে মনে করি, আমাদের এই গুরুত্বপুর্ণ পরিক্ষার ফলাফল নির্ধারনে কঠোর হয়া উচিত। আমাদের এই ব্যাপারটি নিয়ে কোন পদক্ষেপ নেয়া উচিত। যদি সরকারি ভাবে কোন কিছু নাও হয়, স্কুল/কলেজ গুলোতে একটা অতিরিক্ত পরীক্ষা জাতিয় কিছু, তাও যদি সম্ভব না হয় তবে প্রাইভেট ভাবে কোন পদক্ষেপ। যাতে করে অন্তত আর কারও জন্য না হোক, পরীক্ষার্থি নিজে যাতে নিজের যোগ্যতাটা বুঝতে পারে। নাহলে কিছুটা খুশীর সময় পার করলেও, ভবিষ্যতে পুরো জাতী সহ হোঁচট খাবার সম্ভাবনা অনেক বেশী (আমার ব্যক্তিগত মতামত)।

যোগ্যতার ফলাফল দেয়া কঠিন করা হলে আমরা এবং আমাদের ভবিষ্যত হয়ত কখনো কখনো ইকটু মন খারাপ করব, কিন্তু একটি সমষ্টিগত সুন্দর ভবিষ্যত অবশ্যই দেখতে পারবেন ইন-শা-আল্লাহ্‌। কারন তখন যোগ্য লোক যোগ্য যায়গায় যাবে ইন-শা-আল্লাহ্‌।

আপনারা এখানে সবাই জ্ঞানী মানুষ, আশাকরি ভেঙ্গে-চুরে লিখাটা মনে মনে সাজিয়ে নিতে পারবেন :) ইন-শা-আল্লাহ্‌ ।

সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৪১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×