somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্থের বিনিময়ে হিউম্যান রাইটস-এর বিবৃতি! ! !

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানবতাবিরোধী অপরাধে ৯০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উত্থাপনকারী নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ।

এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তবে, রোববার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা নিজেদের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত নিতে পারেন বলে জানান তুরিন।

হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতির বিষয়ে প্রতিক্রিয়া জানতে শনিবার ফোনে যোগাযোগ করা হলে বাংলানিউজকে তিনি এ কথা জানান।

সংস্থাটির এমন বিবৃতি কতটা যৌক্তিক জানতে চাইলে প্রসিকিউটর তুরিন আফরোজ আরও বলেন, হিউম্যান রাইটস ওয়াচের এমন বিবৃতি ভিত্তিহীন, মনগড়া। এ বিবৃতি প্রকাশের মধ্য দিয়ে সংস্থাটি আন্তর্জাতিক আইনের শিষ্টাচ‍ারও লঙ্ঘন করেছে। বিচারিক কোনো বিষয় তো নয়ই, রায় নিয়ে কোনো সংস্থা বা কারও প্রশ্ন তোলারই সুযোগ নেই।

তাই এ বিষয়ে সংস্থাটির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।

বিবৃতিতে যে পাঁচটি বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে তার ভিত্তি কি? এমন প্রশ্নের জবাবে তুরিন আফরোজ বলেন, ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ, বিতর্কিত করতেই বিচার প্রক্রিয়া নিয়ে এসব প্রশ্ন তোলা হয়েছে। এসব তথ্য সংস্থাটি কোথায় পেয়েছে? কার কাছ থেকে পেয়েছে? বিচার প্রক্রিয়া কীভাবে তারা পর্যবেক্ষণ করেছে?

তুরিন আফরোজ মনে করেন, আসামিপক্ষের লবিংয়ের সূত্র ধরেই হিউম্যান রাইটস ওয়াচ এমন বিবৃতি প্রকাশ করেছে।
একই বিষয়ে প্রসিকিউটর অ্যাডেভোকেট রানা দাশ গুপ্তের কাছে জানতে চাইলে তিনি বাংলানিউজকে বলেন, কোনো মামলা আইনসঙ্গত হয়েছে কি হয়নি, সে বিষয়টি বিবেচনার জন্য রায়ের পর মামলাটি এখন আপিল বিভাগে বিচারাধীন।

আর বিচারাধীন মামলার বিষয়ে প্রশ্ন তোলা বাংলাদেশের আভ্যন্তরীণ বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপের শামিল।

তিনি বলেন, বিবৃতিতে যে বক্তব্য বেরিয়ে এসেছে তাতে আমাদের কাছে মনে হয়েছে, এ বিবৃতিটি কেবল পক্ষপাতদুষ্টই নয়, আমাদের বিচারিক নথিতে যা আছে তার সম্পূর্ণ বিপরীত।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর যাদের বিচার হয়েছে বা চলছে তাদের অনেকেই আন্তর্জাতিক অঙ্গনে লবিস্ট নিয়োগ দিয়েছেন। এই লবিস্টরাই নানাজনকে দিয়ে কতগুলো বিভ্রান্তিকর বই প্রকাশ করিয়েছেন। তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বেশ কিছু সংবাদ প্রচার করেও বিচার ব্যবস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে।

রানা দাশগুপ্ত মনে করেন, লবিস্টদের অর্থানুকূল্য হয়েই হিউম্যান রাইটস ওয়াচ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও আদালত অবমাননাকর বিবৃতি দিয়েছে।

গোলাম আযমের মামলার রায়ের পর উভয় পক্ষই যেহেতু আপিল করেছে, তাই এ বিষয়ে সম্ভবত ট্রাইব্যুনালের কিছু করার নেই বলে মনে করেন তিনি।

তাই অবকাশকালীন ছুটির পর রাষ্ট্রপক্ষ বিষয়টি উচ্চ আদালতের আপিল বিভাগের দৃষ্টি আকর্ষণ করবেন বলেও আশা করেন তিনি।

তাছাড়া সাপ্তাহিক বন্ধের পর ট্রাইব্যুনালে নিযুক্ত রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সম্মিলিতভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন বলেও জানান এ আইনজীবী।

রানা দাশগুপ্ত আরও জানান, নলেজ অব কমনসেন্সের ভিত্তিতে ট্রাইব্যুনাল স্বপ্রণোদিতভাবে কোনো মামলার বিষয়ে অনুসন্ধান করতে পারবে। আইনেই ট্রাইব্যুনালকে সে অধিকার দেওয়া হয়েছে। তাছাড়া গোলাম আযমের মামলা সংক্রান্ত এমন কিছু নেই, যা রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে প্রদান করেনি।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে ৯০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে এক বিবৃতি প্রচার করে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।

গত শুক্রবার এইচআরডব্লিউ’র বিবৃতিতে বিচার প্রক্রিয়ায় পাঁচটি ত্রুটির কথা উল্লেখ করা হয়।

এইচআরডব্লিউর দৃষ্টিতে বিচার প্রক্রিয়ায় পাঁচটি ত্রুটির মধ্যে রয়েছে, বিচারকরা সম্পূর্ণভাবে রাষ্ট্রপক্ষের হয়ে তদন্ত করেছে, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বিচারকদের মধ্যে গোপন সহযোগিতা ও পক্ষপাতিত্ব, আসামিপক্ষের সাক্ষীদের নিরাপত্তায় ব্যর্থতা, বিচারক প্যানেলে পরিবর্তন এবং সন্দেহাতীতভাবে দোষ প্রমাণ করতে তথ্যপ্রমাণাদির অভাব এবং সম্পূর্ণভাবে রাষ্ট্রপক্ষের হয়ে বিচারকদের তদন্ত করা।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক প্রধানের বিচারে গুরুতর ত্রুটি হয়েছে এবং আন্তর্জাতিক স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মান রক্ষা করা হয়নি

বিস্তারিত জানতে
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৭
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×