somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিডিআর হত্যাকাণ্ডের রায়ের একটি অনুলিপি তুলতেই লাগবে ১ লাখ ২০ হাজার টাকা!

১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পিলখানায় বিডিআর হত্যা মামলার আসামিদের নিজ খরচে রায়ের একটি অনুলিপি তুলতে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা করে খরচ লাগবে। আসামিপক্ষের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট শামীম সরদার এ তথ্য জানিয়েছেন।
পিলখানা হত্যা মামলার এ আইনজীবী জানান, ‘জজ আদালত কর্তৃক আসামিদের দেয়া সাজার বিপরীতে হাইকোর্টে আপিল করতে রায়ের সার্টিফায়েড কপির (সত্যায়িত অনুলিপি) প্রয়োজন হয়। পিলখানা হত্যাকাণ্ড মামলাটির প্রায় ৪ হাজার পৃষ্ঠা। আদালতে মামলার সার্টিফায়েড কপি (সত্যায়িত অনুলিপি) তুলতে গেলে প্রতি পৃষ্ঠায় আমাদের ৩০ টাকা করে দিতে হয়। সে হিসেবে প্রত্যেক আসামিকে নিজ খরচে একেকটি রায়ের সত্যায়িত অনুলিপি তুলতে হলে এ বাবদ খরচ পড়বে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।’
তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার ফৌজদারী কার্যবিধির ৩৭১ ধারার বিধানমতে বিনামূল্যে রায়ের অনুলিপি চেয়ে আবেদন করেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১৩৯ জন আসামি। রায় প্রদানের তারিখ থেকে সাত দিনের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের কথা রায়ে বলা হয়েছে। কিন্তু রায়ের অনুলিপি না পাওয়ায় তারা এখন পর্যন্ত আপিল দায়ের করতে পারছেন না।’
রোববার আসামিপক্ষের আইনজীবী শামীম সরদার, ফারুক আহম্মেদ, রমজান আলী, এমদাদুল হক লালসহ আরও কয়েকজন আইনজীবী আদালতের কাছে বিষয়টি তুলে ধরেন। মামলাটির বিচারিক আদালত ড. মো. আখতারুজ্জামান তাদের বলেন যে, রায়ের অনুলিপি পেতে দেরি হলেও আপিল দায়েরে সমস্যা হবে না। কেননা যেদিন রায়ের অনুলিপি সরবরাহ করা হবে অনুলিপিতে সেদিনের তারিখ থাকবে। ওই তারিখ থেকে সাতদিনের মধ্যে আপিল করা যাবে।
অ্যাডভোকেট এমদাদুল হক বলেন, ‘আদালত যথাসম্ভব দ্রুত রায়ের কপি সরবরাহের কথা জানালেও কবে নাগাদ তিনি এ কপি সরবরাহ করতে পারবেন তা বলেননি।’
এরপর আইনজীবীগণ মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের কাছে বিষয়টি জানালে তিনি বলেন, ‘মামলাটির রায় বিশাল হওয়ায় সময় লাগবে। কেননা, ৪ হাজার পৃষ্ঠার রায় ৮৫০ আসামিকে দিতে হলে ৩৫ লাখ স্ট্যাম্প কাগজের প্রয়োজন হয়। তাতে কম্পোজ করা লাগে। এছাড়া রায়ের তুলনাকারককে ৩৫ লাখ কাগজের প্রত্যেক পাতায় স্বাক্ষর করতে হবে। এতে অনেক টাকার প্রয়োজন, লোকবল প্রয়োজন। আদালতের সীমিত লোক ও সামর্থ্য দিয়ে এত দ্রুত সবাইকে রায়ের কপি দেয়া সম্ভব হবে না। তবে কীভাবে রায়ের কপি দ্রুত সরবরাহ করা যায় তা তিনি দেখবেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১৫২ আসামির মধ্যে ১৩ জন পলাতক আছেন।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. মো. আখতারুজ্জামান পিলখানা হত্যাকাণ্ড মামলায় ১৫২ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদানের রায় প্রদান করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।
এছাড়াও ৪১৭ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২৭৭ জনকে খালাস দেয়া হয়েছে। বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৪১৭ আসামির মধ্যে ১৬১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

সূত্তঃআমার দেশ
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×