somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরোনামহীনের ছয়টি গান (লিরিক্স এবং ডাউনলোড লিংক)

২৫ শে আগস্ট, ২০০৯ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। পাখি

একা পাখি বসে আছে শহুরে দেয়ালে
শিশ দিয়ে গান গায় ধূসর খেয়ালে। (২)

আর ফেলে যাওয়া শীষ এই শহরের সব রাস্তায়
ধোঁয়াটে বাতাসে নালিশ দেখে যায়।

আমি দেখিনি আমি শুনিনি আমি বলিনি অনেক কিছু
আমি জানিনি আমি বুঝিনি তবু ছুটেছি তোমার পিছু। (২)

একা পাখি বসে আছে শহুরে দেয়ালে
শিশ দিয়ে গান গায় ধূসর খেয়ালে।

পাখি আনমনা বসে দেয়ালে পাখি নির্বাক চোখ রাস্তায়। (২)
ধোঁয়াটে শহরের উষ্ণতা বাড়েনা
তার আনমনা চোখ অবুঝ চোখ মনের দরজায় আঙ্গর রাখেনা
কিছু সুর তুমি এনে দাও পাখি নাগরিক কোলাহলে
গান গাও তুমি শিশ দাও এই শহুরে দেয়ালে
তুমি ভুলে যাও এই শহরের যত ব্যস্ত জনকথা
আমি এসেছি তোমার কাছে এনে দাও স্বাধীনতা

দেখিনি আমি শুনিনি আমি বলিনি অনেক কিছু
জানিনি আমি বুঝিনি তবু ছুটেছি তোমার পিছু।

আমি দেখিনি আমি শুনিনি আমি বলিনি অনেক কিছু
আমি জানিনি আমি বুঝিনি তবু ছুটেছি তোমার পিছু।

*অডিও ডাউনলোড: Click This Link


২। লাল নীল গল্প

এখনি সময় পাড়ি দিতে দিগন্ত কতদূর যেতে হবে
সীমানা অজানা অচেনা পথে কতদূর যেতে হবে
যেতে পারো তোমরাও যেতে পারো বহুদূর
জেনে যাও নিশ্চিত পরাজয়।

বহুদূর সীমানায় লাল নীল গল্পে
মানবিক সংকট ছাড়বেনা তোমায়।

লাল নীল গল্পে তোমাদের দেখা যায়
তোমাদের পরাজয় আমাদের গল্প হয়ে যায়
গল্পে তোমরাও যেতে পারো সীমানায়
সীমানার সংঘাত ছাড়বেনা ছাড়বেনা তোমায়।

লাল নীল লাল গল্পে ছন্দে গল্পে যাবে যদি অজানায়
যেতে পারো তুমি সঙ্গি রাজপথ যাবে যদি সীমানায়
বন্ধু তুমি জানো যেতে হবে কতদূর কতদূর বহুদূর যেতে হবে কতদূর।

যেতে পারো তোমরাও যেতে পারো বহুদূর
জেনে যাও নিশ্চিত পরাজয়।
বহুদূর সীমানায় লাল নীল গল্পে
মানবিক সংকট ছাড়বেনা তোমায়।

*অডিও ডাউনলোড: Click This Link


৩। হয়না

হয়না এমনতো হয়না নদীর বুকে বৃষ্টি ঝরে পাহাড় তারে সয়না
সূর্য লাল বৃক্ষ সবুজ আমি কান্দি ঘরের কোনায় তুমি অবুঝ
বৃক্ষ আকাশ সূর্য মিলে ঝরনার কথা কয়না
নদীর বুকে বৃষ্টি ঝরে পাহাড় তারে সয়না।

মেঘ কালো আধার কালো মৃত্যুর বুঝি মরণ হলো
উদাস আকাশ উতাল বাতাস পথের বাঁকে রয়না
নদীর বুকে বৃষ্টি ঝরে পাহাড় তারে সয়না।

মেঘের নৃত্য তারার মেলা সোদামাটি রাঙ্গা আলোয় বৃষ্টির খেলা
তোমার অশ্রু আমার চলা এক তারেতে রয়না
সাগর জলে ঝরনার চলন মনের কথা কয়না।
নদীর বুকে বৃষ্টি ঝরে পাহাড় তারে সয়না।

*অডিও ডাউনলোড: Click This Link


৪। বন্ধ জানালা

আর একবার যেতে চাই রিমঝিমঝিম সুদুবপুর
অবাক রোদ ভেজা দগ্ধ দুপুর
আর একবার তোমার লাল নীল রং আনন্দে
একলা রাস্তায় এক চিলতে রোদ্দুর
সারাবেলা বন্ধ জানালা।

যদি তোমাদের অনেক শব্দ আমার জানালায়
ছোট ছোট আনন্দের স্পর্শে আঙ্গুল রেখে যায় (২)
যদি সহস্র শব্দে উৎসব থেমে যায়
সারাবেলা বন্ধ জানালা।

যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে
কোন একলা রাস্তায় অবাক ভ্রমণে (২)
যদি ইচ্ছের নীল রং আকাশ ছুয়ে যায়
সারাবেলা বন্ধ জানালা।

আর একবার যেতে চাই রিমঝিমঝিম সুদুবপুর
অবাক রোদ ভেজা দগ্ধ দুপুর
সারাবেলা বন্ধ জানালা।

*অডিও ডাউনলোড: Click This Link


৫। ইচ্ছে ঘুড়ি

এই হাওয়ায় উড়াও তুমি তোমার যত ইচ্ছে ঘুড়ি
চুপিচুপি মেঘের মেলা তোমার আকাশ করছে চুরি।

সূর্য বসাও আকাশের নীল ইচ্ছের রং গোলাপী হলে
দিগন্ত রেখায় সূর্য নামে ব্যস্ত সময় যাচ্ছে চলে
হঠাৎ খেয়ালী এ ঝোড়ো হাওয়ায় উড়ছে তোমার ইচ্ছে ঘুড়ি
উড়াও উড়াও সুতোর টানে আকাশের নীল যাচ্ছে চুরি।

শুভ্র সে মেঘের ভীরে তোমার সব ইচ্ছে উড়ে
আকাশ খেয়ালী মনে হারায় কিছুই না জেনে
তোমার সুতোয় বাধা আকাশ ঝোড়ো হাওয়ায় রং হারালে
এবার মিছে আশংকা দিশেহারা ও

এই আলোয় হাটছো একা সঙ্গি করো আমায় তুমি
বেয়ারা যত মেঘের ছায়া করছে চুরি স্বপ্নগুনি

দূরের আকাশ গোলাপী হলে, ইচ্ছে ঘুড়ি যাচ্ছে চলে
সুতোর বাধা ছাড়িয়ে আকাশ অন্য ভূবন দেখবে বলে
হঠাৎ খেয়ালী এ ঝোড়ো হাওয়ায় ভাঙ্গছে তোমার মেঘলা রেখা
উড়াও উড়াও সুতোর টানে আকাশ আলোর হবে যে দেখা।

*অডিও ডাউনলোড: Click This Link


৬। অনেক আশা নিয়ে

অনেক সবুজের প্রান্তে তুমি থাকো একাকী আমি ধূসর ধূসর হয়ে জেগে থাকি।
অনেক মানুষের ভীরেও তুমি থাকো একাকী আমি অনেক আশা নিয়ে বসে থাকি।
অনেক সবুজের প্রান্তে তুমি থাকো একাকী আমি ধূসর ধূসর হয়ে জেগে থাকি,
ভেবে যেতে যেতে যদি থমকে এক নিঃশ্বাসে সব পেরিয়ে রোদে ঝলমল এক দুপুরে,
যদি ঘুম সব ঘুম ভেঙ্গে যায় আমি অনেক আশা নিয়ে জেগে থাকি,
অনেক সবুজের প্রান্তে তুমি থাকো একাকী আমি ধূসর ধূসর হয়ে জেগে থাকি।

দরজার বাইরে রঙীন পৃথিবী ধূলো ধূলো মাখা দাঁড়িয়ে আছে,
ঝড়ের আশায় তোমার শহরে শিরোনামহীন ফুটপাথ ঘুমিয়ে গেছে,
একদিন এই ঝড় তোমার এই শহরে, ভেঙ্গে যায় সব জানালা তবুও আমি বসে আছি।

অনেক মানুষের ভীরেও তুমি থাকো একাকী আমি অনেক আশা নিয়ে বসে থাকি,
অনেক মানুষের ভীরেও তুমি থাকো একাকী আমি অনেক আশা নিয়ে জেগে থাকি (২)

*অডিও ডাউনলোড: Click This Link
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১১ রাত ১০:৫৫
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×