somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কল্পতরু

২৭ শে মে, ২০১০ রাত ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নিকষকালো অন্ধকার। ঘোরলাগা বাড়িঘর। তবুও আমরা হেঁটে যাই দূর দিগন্তের পানে। বাড়িঘর থেকে মাঝেমাঝে শিশুর খলখল হাসির শব্দ ভেসে আসে। দিনযাপনের হিসেবখানা শূন্য করে হাসিটুকু মুঠোয় ভরে আমরা চলতে থাকি। ছড়িয়ে দেই প্রকৃতির উঠোন পরে। এক পশলা বৃষ্টি হলে রঙধনু হয়ে দেখা দেয় গগন কোনে। বসুন্ধরা নবরূপে আবির্ভূত হলে রঙধনুর সাতটি রঙে আমরা আঁকি নতুন আলপনা। আলপনা কল্পনা গুলো জমাট বাঁধলে আমরা আবারও শুরু করি আদি হতে। হাতরে ফিরি পুরনো সিন্দুকে রাখা সুরমা আর কাজল দানি। আঁখিপটে সুরমা ছিটিয়ে আর কাজলরেখা অংকন করে নব জ্যামিতিক রেখার সূত্রপাত ঘটাই। রেখাসমূহ আবদ্ধ করে সৃষ্টি করি নবনব ক্ষেত্র। যাবতীয় অ বা কূ বূহ্য রচনা করাই আমাদের প্রয়াস। ক্ষেত্রের মধ্যেই আমরা বসবাস করি। ইচ্ছে হলেই রেখাসমূহ পরিস্কার অভিযান চালাই। আবারও শুরু করি নবক্ষেত্র সৃষ্টি উল্লাস। খেলা শেষ হলে আমরা আবারও হাঁটা শুরু করি। কখনও ছুটাছুটি করে অমাবস্যায় জোনাক ধরি বা জ্যোৎস্না রাত্রিরে অঞ্জলি ভরে জ্যোৎস্না আহরণ করি। জ্যোৎস্না আর জোনাকের আলোতে আমরা হাঁটতে থাকি কখনও ডানে কখনওবা বামে। রাত্রি শেষে জ্যোৎস্না আর জোনাক বিদেয় করি। ভোরের কুয়াশার চাদর সরিয়ে উঁকি দেই পূব আকাশে। রূপকথা শোনাই সূর্যিমামাকে। সূর্য্যিমামা হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে প্রকান্ড আকার ধারণ করলে আমরা পশ্চিম দিকে ভোঁ দৌঁড় দেই। শিমুলডালে ঘুঘুর ডাক শুনে বিমোহিত হলে কোকিল নিয়ে যায় তার দেশে। বউকথা কও কাছে এলে বুলবুলি ফুলবাগানে হিড়হিড় করে টেনে নিয়ে যায়। টুনটুনি আর প্রজাপতির সনে গোপন আলাপ সেরে দৃষ্টি মেলাই গগন পানে। বাবুইদের বাসা ভাড়া করি সন্ধ্যা অবধি। রাত্রি নেমে এলে আকাশের তারা গুনি। পরিতৃপ্তি সহকারে তারা গোনার পর তাদের দূরত্ব ইত্যাকার বিষয়ে মনোনিবেশ করি। সাতটি তারার সম্পর্ক নির্ধারণ করতে করতে আমরা ঘুমিয়ে পড়ি।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১১ রাত ১০:৫৩
৫৮টি মন্তব্য ৫৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×