ত্রয়ী
২৯ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১
স্বপ্ন নিখাঁদ
পদ হারানো ঊর্ণনাভ
স্থবির সহিষ্ণু চোখে চেয়ে রয়
দিকে দিকে তার হারানোর গান
যে ঘর জুড়ে ছিল
অকৃত্রিম জালের বুনন
সে ঘরে আজ আলেয়ার চেরাগ
তার হারানো পদ
তার হারানো
স্বপ্ন নিখাঁদ।
২
দূরভ্রমণের দিনলিপি
নীল কালিতে লিখি আমি
তোমার দূরভ্রমণের দিনলিপি
হাতের তালুতে ঘুমন্তপুরী
স্বপ্নঘোরে কলম খসে পড়ে
খসে পড়ে কাননের জুঁই
তুমি আর তুই
কি বলে ডাকি তোমায়
কোন পাতায় কোন অধ্যায়ে
রাখি তোমায়।
৩
ও কেউ নয়
ও কেউ নয় ও নদীর ঢেউ
ও স্বপ্নপুরীর রাজকন্যা, মেঘের রানী
তিলোত্তমা কেউ।
আসলে
ওর কোন নাম নেই
ও কোথাও নেই
থাকবার কথাও ছিলনা
কোথাও।
ও তবু লেগে আছে
সদ্যফোটা ধানের শীষে
শিশির কনায়
পূর্ণিমা তিথিতে
জোছনার ডগায়।
ও ঝরে পড়া তারা
মেঘে ঢাকা রুপোলী চাঁদ
নির্জন গায়ের পথে
ছমছমে রাত।
ও আষাঢ়ের রুপকথা
নবান্নের গান
নিভৃতপল্লীতে
রাতভর যাত্রাপালা
কৃষাণীর কপালে
সুখের তিলকবালা।
ও কেউ নয় ও অন্য কেউ
ও রোদের মেয়ে
শালিকের ঝুটি
পদ্মপাতায়
ব্যাঙের লুটোপুটি।
ও কেউ নয় ও অন্য কেউ
ও ---
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন