somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক মহাপ্রলয়ের মাঝে দাঁড়িয়ে

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার খুব ছোট হতে ইচ্ছে করে। একদম ছোট। আমার বিকাশটা আমি ঠিক অন্যভাবে দেখতে চাই। জীবনে যেসব জায়গায় ভুল করেছি সে সব জায়গায় আমি জাদুকাটির পরশ বুলিয়ে দিতে চাই। একজন সঠিক মানুষ হওয়ার জন্য যে সব গুনাবলী দরকার। সব আত্মস্থ করতে চাই। যে মানুষটি হবে একদম পরিপূর্ণ মানুষ। মাঝে মাঝে আমাকে হত্যোদ্যম মনে হয়। যখন দেখি প্রতিটি কাজে হোঁচট খাচ্ছি। যখন দেখি আপন পর হয়ে যাচ্ছে। যখন দেখি আত্মীয়রা দূরে চলে যাচ্ছে। যখন দেখি অন্যায় আমার চারিধারে ঘুরছে। তখন নিজেকে উন্মাদের মত মনে হয়। মনে হয় এ পৃথিবীটা আমার জন্য নয়। মনে হয় এ পৃথিবী আমার জন্য এক বিভীষিকাময় অধ্যায়।

আমি ছোটকালে ঠিক অন্যরকম মানুষ ছিলাম। ঠিক এখনকার বিপরীত মেরুর। একদম চঞ্চল হাসিখুশী। মাঝে মাঝে মারকুটে। আমার জ্বালায় আমার মা হয়ে যেত অতিষ্ঠ। প্রতিদিন হাজার হাজার নালিশের সুরাহা করতে হতো তাকে। তখন জীবনের মানে খেলাধূলা। জীবন মানে মার্বেল সঞ্চয়। জীবন মানে পুকুরে দিনভর সাঁতার। জীবন মানে হেমন্তের ধানকাটা জমিতে ফুটবল। জীবন মানে ফুটবল নিয়ে মারামারি। জীবন মানে শুধুই জেতা। হারতে জানতাম না তখন। আবার ক্লাসেও সবার আগে এগিয়ে থাকতাম।

এখন জীবন মানে ঘোর অন্ধকার। জীবন মানে যুদ্ধ। প্রতি পদে পদে বাধা বিগ্রহ। জীবন মানে কষ্ট পাওয়া। জীবন মানে শুধুমাত্র বাঁচার জন্য লড়া। আমি হেরে যেতে যেতে এখন পাহাড়ের শেষ প্রান্তে উপনীত। এরপর আর কোন ভূপৃষ্ঠ নেই। এরপর আর কোন আশ্রয় নেই। আমি ছিলাম এক আশাবাদী মানুষ। দূরাশার দুরন্ত ঘোড়া আমার পিছে ছুটছে। যে ঘোড়া মিশমিশে কালো। চোখ বড় বড় গোলগোল। কাধে বড় বড় লোম। সতেজ শরীর। নাক দিয়ে শোশো করে বাতাস বের হচ্ছে। ঠিক রেসের ঘোড়া। আমি দাঁড়িয়ে আছি পৃথিবীর শেষ প্রান্তে। এরপর আর কোন আলো নেই। এরপর আর কোন সূর্যোদয় নেই। এরপর আর কোন সূর্যাস্ত নেই। মহাপ্রলয়ের মাঝখানে দাঁড়িয়ে শুধু করজোড়ে প্রার্থনা করছি। পৃথিবীতে এমন কোন অলৌকিক শক্তি আছে যা আমাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×