somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাখি পাঠ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক অরণ্যে পাখি দুটি উড়ে বেড়াতো। হাসতো খেলতো। এক প্রকার সুখেই দিন যাচ্ছিল। অরণ্য মানে পাখি। পাখিসুখ। এই পাখিসুখ অরণ্য দেবীর চোখে সহ্য হচ্ছিল না। একদিন বুদ্ধি করে তাদেরকে বিষাক্ত ফল সেবন করায়। অরণ্য বিদ্যালয় পাঠ থেকে উঠিয়ে দেয় পাখিসুখ নামের অধ্যায়। বিষাক্ত ফল সেবনে অলৌকিকভাবে মেয়ে পাখিটি বেঁচে যায়। পুরুষ পাখিটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার সমাধিস্থল ফুঁড়ে বুকের মাঝখান দিয়ে এক বৃক্ষের জন্ম হয়। রোদন বৃক্ষ। এই বৃক্ষের ডালে বসে মেয়ে পাখিটি নিয়মিত ক্রন্দন করে যায়। বিলাপ করে যায়। ক্রন্দনে যে চোখের জল বের হয় তা সারা শরীর গড়িয়ে অরণ্যে ছড়িয়ে যায়। তার শরীর থেকে সমস্ত পাখা ঝড়ে পড়ে। সে হয় কদাকার পাখি। চোখের জল গড়িয়ে পড়ে ঝর্ণায়। পাখির অশ্রু ঝর্ণাজলের সাথে প্রবাহিত হয় সমতলে। দূরে সীমানায়। পাতাল গহবরে। পাতালদেব বহুদিন ঘুমন্ত ছিল। আজ ঝর্ণাজলের অদ্ভূত শব্দে জাগ্রত হয়। ছুটে চলে ঝর্ণার উৎসের কাছে। অরণ্যে।

এই অরণ্যেই বিকাশ ঘটেছিল তার। আকাশ দেবের মেয়ে অরণ্যদেবীর সাথে। সারাদিন ঘুরতো ফিরতো। হেসে খেলে বেড়াতো। আকাশদেবের মেয়ে অরণ্যে দেবীর শৈশবের কথা। পাতাল দেবের পিতা আকাশ দেবের রাজমহলেই ফাই ফরমায়েশ খাটতো। একদিন তার সাথে ঘুরতে আসা পাতালদেবকে দেখে আকাশ দেব। ছোট্ট ফুটফুটে একটা শিশু। একে ছোট মেয়ে অরণ্যদেবীর খেলার সাথী করলে ব্যাপারটা মন্দ হয় না। সেই মোতাবেক নিযুক্ত হয় পাতালদেব। তারা ঘুরে বেড়ায় স্বর্গের বাগানে। সারাদিন প্রজাপতির পিছনে ছুটে। কিংবা ফুলে ফুলে অলির সাথে কথা বলে। তাদের দুজনেকেই রাজদরবারেরই দেবশিশু মনে হয়। আলাদা করার কোন উপায় নেই।

একদিন তারা যুবক যুবতী হয়ে যায়। অরণ্যদেবীকে পাঠানো হয় উক্ত অরণ্যে। সাথে পাতালদেবকে সাহায্যকারী হিসেবে। আকাশদেব লক্ষ্য করে সাহায্যকারী হিসেবে নয় ভিন্নরুপে পাতালদেব আবির্ভূত। পাতালদেব আর অরণ্যদেবী প্রণয় পরিণতির চরম শিখরে উন্নীত হলে আকাশদেব রুষ্ঠ হয়। নিম্নবর্গের মুটের ছেলের সাথে আকাশদেবের মেয়ের প্রণয় মেনে নিতে পারেনা। শাস্তি হিসেবে পাতালদেবকে পাতালের অন্ধকার কুঠিরে প্রেরণ করে। পাতালদেব যদিও নাম। সেই পাতালে কোন কাজ নেই। মেয়েকে কিছুটা খুশী রাখার জন্য পাতালদেব নাম দিয়ে অন্ধকার জগতে প্রেরণ করে। অরণ্য দেবীর খুশী হওয়ার চেয়ে বরং মনক্ষুন্ন হয়। অরণ্যের সব ভালবাসা প্রণয় উপাখ্যানকে বিতারিত করার চেষ্ঠায় সারাদিন রত থাকে। সেই ধ্বংসযজ্ঞের মাঝে পড়ে প্রাণী তথা পাখি সমাজ লন্ডভন্ড হয়।

অরণ্য দেব মুক্তির পর ছুটে চলছে তো চলছেই। নয়শত নিরানব্বই দিন পর ঝর্ণার উৎসের সন্নিকটে অরণ্যের কাছে চলে আসে। দূর থেকে অরণ্যদেবী পাতাল দেবকে দেখতে পেয়ে মন ভারী করে থাকার চেষ্ঠা করে। কাছে এসে পাতালদেব অরণ্য দেবীর মনের ঘোমটা আলতো করে সরিয়ে দেয়। অরণ্যদেবীর করুণ অবস্থার কথা চিন্তা করে আকাশদেবের শারীরিক অবস্থা ভাল যাচ্ছিল না। আজ এই মিলনদশা দেখে খুশীতে চঞ্চল হয়ে উঠে। অঝরধারায় কাঁদতে থাকে আকাশদেব। এ কান্না খুশীর কান্না। এই কান্নায় আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে। সেই বৃষ্টির ছাটে ধূয়ে মুঝে যায় অরণ্যের পঙ্কিলতা। লুপ্ত প্রায় প্রাণীকূল আবারও জেগে উঠে। অরণ্যদেবীর হাতের ছোঁয়ায় মৃত পাখিটি জাগ্রত হয়ে উঠে। পাখা ঝাপটিয়ে জানান দেয় জীবন আছে। মেয়ে পাখিটির সাথে মিলে সে উড়তে থাকে। উড়ে উড়ে অরণ্যের এ পাশ থেকে ওপাশে ঘুরে বেড়ায়। আবারও প্রণয় হয়। তাদের বংশ বৃদ্ধি হয়। অরণ্য দেবীর নির্দেশে অরণ্য বিদ্যালয়ে আবারও সংযোজিত হয় পাখি পাঠ। সেই থেকে অরণ্যে পাখি অধ্যায় আবশ্যিক বিষয় হিসেবে ধর্তব্য।


ছবিঃ নিজস্ব এ্যালবাম।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×