somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবং এরপর

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১। এবং এরপর


এবং এরপর শুরু
আগে যা ছিল সব এখন ইতিহাস
পুরনো ইতিহাস ঐতিহ্যের দিকে
আর দু'কদম না পিছিয়ে
আমরা সন্মুখে যাবো সৃষ্টি দেখবো
বৃষ্টি মূখর রাত দেখবো
দিন দেখবো পিঙ্গল আকাশে।

এবং এরপর উপমা সব ভুলে যাবো
নব উপমায় সাজাবো পৃথিবী
আকাশটা ধরো হবে নীল জমিন
ঝর্ণারা আকাশ, সাগরের নীলপট উপুড়
আমরা দুপুরের বুকের ভিতর
সাই সাই ধাই ধাই করে হেঁটে যাবো।

আমরা এক সাগর আজলায় ভরে
একশ নদী হাতে পুরে চলবো
মাথায় থাকবে মেঘমন্দ্র সলিল তাজ
পৃথিবীর 'পরে আমরা সম্রাট সম্রাজ্ঞী
আমাদের কোন দুঃখ থাকবে না
কষ্ট থাকবে না, কোন ভুল স্মৃতি
কোন টুকরো মেঘ থাকবে না।

আমাদের পৃথিবী হবে অবারিত সবুজ
আমাদের পৃথিবী হবে আলোকোজ্জ্বল
আমাদের পৃথিবীতে একটা বৃক্ষ থাকবে
একটা পত্র থাকবে উত্তর দক্ষিণে
একটা হাওয়া বিহঙ্গ দশ দিগন্ত ভেদ করে
একান্ত সাগর নদী ছেদ করে উড়ে চলবে।

এবং এরপর আমাদের পৃথিবী হবে
এক চঞ্চল পায়ের চন্দ্র ময়ূর
ক্ষণেক্ষণে সুর ভৈরবীর তানে
জোছনার গানে পাখনা মেলবে।


২। আবার

ভেঙ্গেছে ময়নামতির চর
ঢেউয়ে ভাসছে ত্রিচাল ঘর
ভালবাসার দেউড়ি ভূমি
বৃষ্টি এসে ভাসিয়ে নিয়েছে
তোমার আমার বসত জমিন।

রাত্রিগুলো জমাট ধূসর
বেদনায় পাড় ভাঙ্গা নদী
কান্নার কালশিটে চোখ
আমরা চোখ থেকে চোখ
মুখ থেকে মুখের বোল
হারিয়েছি দিনের পর দিন।

আমরা ভুলে ভালে
ফুলে ফলে সাজিয়েছি বাসর
আমরা ত্যাগ তিতিক্ষায়
গড়েছি ভুল তাজমহল।

আমরা ছেড়েছি বসতভিটা
বহুদিন ঘুরে ঘুরে বেদে জীবন
বহুদিন ঘুরে ঘুরে কাঙাল মন
তাই হাঁটছি আবার মিলনের পথে।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৯
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×