বন্যার সময় কিংবা বন্যার পরে বন্যাদুর্গত লোকজন ত্রান শিবিরগুলোতে এসে ভিড় জমায় এবং ত্রান সামগ্রীর যে অংশ তাদের নিজ নিজ ভাগ্যে নির্ধারিত থাকতে পারে তা তারা গ্রহণ করার জন্য লাইন করে দাঁড়ায়। ত্রান সামগ্রী প্রত্যাশীদের এ লাইন একটা করুণ দৃশ্যের অবতারণা করে। এটা সেইসব লোকজনের লাইন যারা বন্যার কারণে সহায়- সম্বলহীন হয়ে পড়েছে। সকল বয়সের নর-নারীকেই এই লাইন এর মধ্যে দাঁড়ানো দেখা যায়। এর মধ্যে দাঁড়ানো ছেলেমেয়েদের সংখ্যাও কম নয়। সবাই অপর্যাপ্ত বস্ত্রে কোনমতে আবৃত এবং অর্ধভুক্ত। শীর্ণদেহী নগ্ন সন্তানদের কোলে নিয়ে দাঁড়িয়ে আছে শীর্ণদেহী অর্ধমৃত মায়েরা এবং বয়সের ভাড়ে ন্যূজ্ব একই ধরণের শীর্ণদেহী নারী-পুরুষের এই লাইন বন্যা তাদের কততুকু দুর্গত করেছে তার ই করুণ কাহিনীর বর্ণনা দেয়। ত্রান বিতরণকারীদের অধিকাংশই সম্ভবত দুর্গত মানুষদের সেবার চেয়ে নিজেদের সংগঠন এর প্রচারণার প্রতিই বেশি আগ্রহী থাকে। অধিকন্তু, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের বিতরণ সামগ্রীর ভান্ডার এত অপর্যাপ্ত থাকে যে,তা দিয়ে লাইন এ দাঁড়ানো সবাইকে দেওয়া সম্ভব হয় নাহ। ফলে, এক পর্যায়ে বিতরণ আকস্মিক বন্ধ হয়ে যায় এবং বঞ্চিত লোকেরা চরম হতাশায় অদৃষ্টকে অভিশাপ দিয়ে লাইন ত্যাগ করে।
আলোচিত ব্লগ
গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।
বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন
ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"
একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!
রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন
জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন
চুপ - একদম চুপ

আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন
হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !
...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।