মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতনে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সাংবাদিক নেতারা। গতকাল এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম এ আজিজ, জাতীয় প্রেসক্লাব সভাপতি শওকত মাহমুদ ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবদুস শহিদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন এই নির্যাতন বন্ধ করা এবং অবিলম্বে তাকে মুক্তি দেয়ার দাবি জানান।
বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, সরকার আক্রোশের বশবর্তী হয়ে একটি মিথ্যা মামলায় আমার দেশ সম্পাদককে গ্রেফতার করে। আদালত ওই মামলায় তার জামিন মঞ্জুর করলেও সরকার মুক্তি না দিয়ে তার বিরুদ্ধে নতুন নতুন মিথ্যা মামলা দিচ্ছে। এসব মামলায় রিমান্ডে নিয়ে মাহমুদুর রহমানের ওপর অমানুষিক নির্যাতন চালাচ্ছে। এই নির্যাতনের ঘটনা ফাঁস হওয়ার পর উচ্চ আদালত নির্যাতন না করার নির্দেশনা দিয়েছেন। তারপরও সরকার মাহমুদুর রহমানের ওপর নির্যাতন অব্যাহত রেখেছে। এটা সুস্পষ্টভাবে আদালত অবমাননার পর্যায়ে পড়ে।
নেতারা সরকারের এহেন গর্হিত কাজের নিন্দা জানিয়ে বলেন, একটি স্বাধীন গণতান্ত্রিক দেশের সরকার যদি জাতীয় দৈনিকের একজন সম্মানিত সম্পাদকের সঙ্গে এ ধরনের জঘন্য আচরণ করে, তাহলে সাধারণ মানুষের মানসম্মান ও নিরাপত্তার ব্যাপারে সরকার কতখানি উদাসীন ও বীতশ্রদ্ধ তা সহজে অনুমান করা যায়।
সাংবাদিক নেতারা গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতার ব্যাপারে অসহনশীল ও বৈরী মনোভাবের নিন্দা জানিয়ে সরকারকে হুশিয়ার করে বলেন, মাহমুদুর রহমানের কিছু হলে সরকারকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।
তারা আমার দেশ প্রকাশনায় সরকারের নানা প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদ জানান এবং স্বাধীন সংবাদ মাধ্যমের বিকাশের স্বার্থে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি জানান, দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন বালাগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা। বিবৃতিদাতারা আমার দেশ সম্পাদকের ওপর থেকে হয়রানিমূলক মামলা প্রত্যাহারেরও দাবি জানান। বিবৃতিদাতারা হচ্ছেন দৈনিক ইত্তেফাক ও সিলেটের ডাক প্রতিনিধি এমএফ আলী ফয়েজ, দৈনিক মানবজমিন ও সবুজ সিলেট প্রতিনিধি রজত দাস ভুলন, দৈনিক আমার দেশ ও জালালাবাদ প্রতিনিধি হেলাল নির্ঝর, দৈনিক যুগান্তর ও শ্যামল সিলেট প্রতিনিধি জুবেল আহমদ সেকেল, দৈনিক প্রথম আলো, রেডিও এবিসি ও বাংলাকাগজ প্রতিনিধি শিপন খান, দৈনিক সমকাল ও যুগভেরী প্রতিনিধি আনোয়ার হোসেন, চ্যানেল এস, এটিএন নিউজ ও উত্তরপূর্ব প্রতিনিধি সঞ্জয় দাস, দৈনিক জনতা ও সিলেট বাণী প্রতিনিধি আমিনুল ইসলাম, পাতাকুঁড়ি প্রতিনিধি আবদুল মতিন অনীক প্রমুখ।
১০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।