somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিনন্দন !! কথা সহিত্যিক হরিশঙ্কর জলদাস

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১২ সালে বাংলা একাডেমী পদক পেতে যাচ্ছেন কথাসাহিত্যিক হরিশঙ্কর জলদাস, অভিনন্দন তাকে !!

বর্তমান আধুনিক সময়ে এসে সাহিত্যে নিম্ন এবং গ্রামের মানুষদের জীবনযাত্রা এবং মনমানসিকতা চিন্তাভাভবা নিয়ে যারা লিখা লিখি করেন তাদের মধ্যে হরিশঙ্কর জলদাস অন্যতম। মানিক বন্দ্যোপাধ্যায় এর লিখার ছায়া মিল আমি হরিশঙ্করের লিখার মাঝে দেখতে পাই। যদিও মানিক বন্দ্যোপাধ্যায় এর সময়কাল এবং হরিশঙ্করের সাহিত্ত্যের সময়কাল সম্পুর্ন আলাদা। কিন্তু একটা আধুনিক সময়ে এসেও হরিশঙ্করের লিখা এখনো জেলে জীবন কিংবা নিম্ন গ্রামের মানুষদের আবহমান সংগ্রাম এবং বেচে থাকার আকুলতা স্পষ্ট করে আমাদের সামনে ফুটিয়ে তোলে। আমি তার "জলপুত্র" উপন্যাসটি পড়েছি। 'জলপুত্র' উপন্যাসের স্থানিক পটভূমি চট্টগ্রামের উত্তর পতেঙ্গা গ্রামের জেলেপল্লীর উপর ছায়াপাত করে তিনি রচনা করেছিলেন এই "জলপুত্র"।


সমুদ্রপাড়ের জেলেদের নিয়ে সমুদ্রভিত্তিক উপন্যাস হলো জলপুত্র। জেলে জীবননির্ভর সমুদ্রভিত্তিক উপন্যাস বাংলা সাহিত্যে আর নেই এ তথ্য জানার পর হরিশঙ্কর সাহসী হয়ে এই উপন্যাস লিখেছিলো। উপন্যাসটি লিখার শুরুর সময় উৎসাহদাতারা তাকে বলেছিলো, ৫১ বছর আগে অদ্বৈত মল্লবর্মণ 'তিতাস একটি নদীর নাম' লিখেছিলেন। তিনিও জলপুত্র ছিলেন, আজ আরেকজন জলদাস 'জলপুত্র' লিখলে ক্ষতি কী? আমরা আরেকজন জেলের কাছে কৈবর্ত জীবনকথা শুনতে চাই। আমরা আজ হরিশঙ্কর জলদাস এর কাছ থেকে পেয়েছি "জলপুত্র"। এছাড়াও ওনার আরো বেশ কিছু লিখার মধ্যে অন্যতম বইগুলো হলো - দহনকাল, জলদাসীর গল্প, মহীথর, রামগোলাম।

যারা মানিক বন্দ্যোপাধ্যায় এর পদ্মা নদীর মাঝি পড়েছেন তারা হরিশঙ্কর জলদাস এর উপরের উল্লেখিত বইগুলো পড়ে দেখতে পারেন। তার লেখালেখি ও গবেষণার বিষয় জেলেসম্প্রদায়ের জীবন। তাঁর লেখায় উঠে আসে ধীবরশ্রেণীর আনন্দ-কান্না, জন্ম ও মৃত্যুর কথা।

আবারো ধন্যবাদ এবং অভিনন্দন হরিশংকর জলদাসকে !!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

অসভ্যদের আছে কি আর মান সম্মান?

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৯:৪১

মনুষ্যত্ব বিকিয়ে ধরো সাধু সাজ।
আসলে তো তুমি হলে আস্ত এক ভণ্ড।
হারায়েছো সবখানে তোমার সকল লাজ।
শুয়োরের মতো তুমি জানোয়ার অখণ্ড।
পাপেতে মিশিয়া গাও পুণ্যের গান।
অসভ্যদের আছে কি আর মান সম্মান?
— শ্রাবণ... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

×