-------------------------------------------------------------------------
যে ছেলেগুলা তাদের আম্মুদের সাথে খারাপ আচরণ করে, রাগারাগি করে কারণ যাই হোক; তারা আসলেই অভাগা; তারা তাদের বর্তমান ও ভবিষ্যৎ নিজের হাতে শেষ করছে; যেনে রাখুন এর থেকেও খারাপ কিছু আপনার জন্য অপেক্ষা করছে যা আপনার সহ্যের বাইরে যাবেই যাবে এবং যখন বুঝবে পারবেন তখন কাঁদারও সময় পাবেন না।
তাই আসুন, আমরা আমাদের আম্মুদদের সাহায্য করি; তাদের খোঁজ খবর নেই; দিনে যদি গার্লফ্রেন্ডকে ২০ বার ফোন করেন; তবে তাকে কল করার আগে ও পরে প্রতিবার আপনার আম্মুকে ফোন করে আপনার অবস্থা জানিয়ে দিন; দেখবেন তিনি দুশ্চিন্তা করবেন না।
আর আপনার গার্লফ্রেন্ড থাকুক আর নাই থাকুক, আম্মুকে সব সময় জানিয়ে দিন যদি আপনার বাসায় ফিরতে দেরি হবার সম্ভাবনা থাকে; কাজে বা ক্লাসে পৌঁছিয়ে জানিয়ে দিন; কয়েকদিন পরই দেখতে পারবেন আপনার জীবনটা সুখ; সমৃদ্ধি ও প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে গেছে।
আমি নিজে আগে আমার আম্মুর সাথে ভাল ব্যবহার করতাম না; রাগারাগি করতাম, আর আমার জীবনটা ব্যর্থতায় পূর্ণছিল !
যেদিন থেকে আমি বুঝলাম আমি কতটা জঘন্যকীট সেদিন থেকে চেষ্টা করছি একটা ভাল সন্তান হতে যাকে নিয়ে আমার আম্মু গর্ব করতে পারেন।
এখন আমার জীবনে ঝড় যতই আসুক তাতে কি?
আমার আম্মুর দোয়া তো আছেই; আল্লাহও আমার সহায় হবেন ইনশাআল্লাহ্।
তাই আপনাদের বলছি আর যাই করুন; আম্মুর একটা ভাল সন্তান হবার একটু চেষ্টা করেই দেখেন। আম্মুকে রান্নায়; কাপড় কাঁচায়; খাবার পরিবেশনে, মেহমান এলে; বেড়াতে গেলে সাহায্য করুন; পারলে তার কাপড় ধুয়ে দিন; উনার জুতোটা পরিয়ে দিন; খুলে দিন; জুতোটা পরিষ্কার করে দিন; দেখবেন আপনার উন্নতি কে ঠেকায়???
আর এতে খুব যে সময় লাগে তা নয় !
আমি চেষ্টা করছি আপনারাও করুন। আমি ছেলে; তাই আমার কথাই লিখলাম।
-----------------------------------------------------------------------------
লিখাটা শুধু ছেলেদের জন্য; কোন মেয়ে এসে পন্ডিতি করবেন না !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


