হাঁটিহাঁটি পা পা করতে করতে, সামুতে আমার ব্লগের ৩ বছর পার হয়ে গেল। আজ নাকি তিন বছর দুই সপ্তাহ।
আমার খেয়ালেও নাই।
এইডা কুন কথা হইল?
যাই হোক, আমার সামূয়ীয় ভাই আফুরা। কে কেমন আছেন?
দু:খের কথা হইল, সামুতে আগের মতন জোস পোস্ট আর লিখা কেন জানি চোখে পড়ে না।
আগে আমি সপ্তাহে পুরা একদিন। না পারলে মাসে ২ দিন পুরা ব্লগ দিবস পালন করতাম।
সকাল ৬টা থেকে রাত ১ টা পর্যন্ত টানা ব্লগ পড়তাম।
দিনগুলা এখনও অনেক মিস করি।
মাঝে মধ্যে মন চাইলে ফুসরতের ফুসরত পাইলে আসি।
এই আরকি।
তয় মামুরা যে যাই বলুক, সামুর জন্য একটা সফঠ কর্ণার সর্বদাই কাজ করে।
ব্লগ আর লিখালিখির হাতেখড়ি অন্যদের লিখা পড়ে।
আমার মতে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে এখানে লিখা উচিৎ।
দিকনির্দেশনামূলক লিখা এখানে নাই।
আর খারাপ লাগে এই দেখে যে অনেকেই আছেন যারা "সুখ পাঠ্য" লিখার পূজারী। লিখার ভাব তারা দেখেন না, ওজনটাও দেখেন না। ঠিক অনেকটা চটি পড়ার মতন আর কি।
আমার মত অনেকেই লিখে যাদের লিখাগুলার পাঠক কম। অবশ্য তিনি যদি নারী হন তবে ব্যাপারটা ভিন্ন হয়। কেমন হয় তা সবারই জানা
যাই হোক ধুপধাপ কিছু স্মৃতি চারণ করলাম। [গো চারণ নয়
আশা করি ভাল থাকবেন, শান্তিতে থাকবেন। আর এমন কিছু করবেন যাতে দিনশেষে নিজের ভাল হয়।
[নিজের লাভের লাইগ্যা ফরমালিন দিলে শ্যাষম্যাষ ঐডা নিজেও খাইতেন, কিছু বুইঝল্যান?]
কষ্ঠ খইরা ফড়ার লাইগ্যা "ধইন্যাপাতা"
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





