somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক ক্লিকে ফেসবুক হ্যাক!

২৭ শে মে, ২০১৭ সকাল ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




“find out who has been looking at your profile” / “I can’t believe you are in this video” / “OMG! You’ve to watch this”
“father raped his own daughter,Don’t miss it” / “hack your friends password in a few easy steps”

অনলাইনে উপরের লাইনগুলো দেখেন নাই এমন মানুষজন কমই আছেন । সেই মানুষগুলোর মাঝে আরো অনেক কম মানুষই জানেন , এইগুলা একধরনের স্ক্যাম/স্প্যাম । তাদের মাঝেও আরো কম মানুষ বুঝেন , এইসব আজাইরা জিনিসে ক্লিক করার দরকার নাই । না ভাই ও বোনটি , মনে মনে কলা খাওয়া বাদ দেন... কেউ এসে প্রোফাইল ঘুরে গেছে আপনি সেটা জেনে যাবেন ...ভাবতে থাকবেন সে আপনার প্রেমে পড়েছে...অতঃপর ডেটিং,এই রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট ...তারপর বিয়ে ...তারপর সন্তান (একটি হলে ভাল হয় , দুটির বেশি কখনো নয়) ...একে অপরকে ময়নার মা/বাপ ডাকা শুরু করবেন (পারলে এই মুহুর্ত থেকেই, ফেসবুকেই !)... সন্তানকে ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি করাবেন ......আহ কাম অন !! থামেন ...অনেক স্বপ্ন দেখা হইছে । ফেসবুকে কোন এপ্লিকেশন নাই যা দিয়া আপনি ব্লগের মতন আপনার প্রোফাইলে আপনারে কে কে ভিজিট করলো – তা দেখবেন । নো ওয়ে ।

এই ভিডিও আপনাকে দেখতেই হবে কেননা এইখানে বাবা তাঁর মেয়েকে ধর্ষন করছে অথবা বয়ফ্রেন্ড তাঁর গার্লফ্রেন্ডকে । আর ইউ অ্যা ফ্রিক অর ইনসেইন ? এই হেডলাইন দেখার পরও ক্লিক করার রুচি হয় কেমনে ? তবুও ক্লিক করবেন এবং মুহুর্তেই আপনার রুচি মানুষ জেনে যাবে স্প্যাম ট্যাগ/ম্যাসেজের আকারে । গুড ফর ইউ । “ওহ নো সখিনা , আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড...কিভাবে হইল” বইলা লাভ নাই , নিজে নিজে কোন একাউন্ট স্প্যাম ছড়ায় না , আপনি অবশ্যই এলাউ করছেন ।

ফ্রেন্ডের একাউন্ট হ্যাক করবেন মাত্র কয়েক ধাপে ! সো ইজি ম্যান , আব্বে নসরু , দুইটা সিঙ্গারা দে ... এর মাঝে তিন স্টেপে খসরুর একাউন্ট হ্যাক করতেছি !! ফ্রেন্ড ব্যাটা কার সাথে সারাদিন লটরপটর করে আমার জানা দরকার । গার্লফ্রেন্ড এক্স হয়ে গেছে , তো কি – নজর রাখা দরকার । এই ব্যাটা লীগ/দল করে , এর একাউন্টের দখল নেয়া দরকার । মাত্র কয়েকধাপে হইলে তো দারুন ! ইয়েস , আপনার মতন অনেকগুলা গাধার জন্যই তো ফেসবুকে এইসব স্ক্যাম/স্প্যাম এখনো টিকে আছে । শুরুতেই আপনাকে বলা হবে একটা স্ক্রিপ্ট কপি করতে -যেই স্ক্রিপ্টে আপনার সকল বন্ধুদের ট্যাগ ও নিজের লাইক করার কমান্ড থাকবে (কিন্তু আপনি আবুল ভাবতেছেন , ইয়াহ ! পাইছি মহৌষধ ! ভুপেন তোর একাউন্ট খাইছি আজ !!) তারপর ব্রাউজারে জায়গা মত পেস্ট করতে ( পেস্ট করতে না বললেও CTRL+V এর চালাকি কম্বিনেশান করে দিবে, আপনি বুঝবেনও না আপনি আসলে পেস্টই করলেন) । এবং আপনি “দ্যা আবুল” হ্যাক করতে গিয়ে “আসো হ্যাক শিখি” পেইজে একটা লাইক বাড়াইলেন এবং আপনার সব বন্ধুদের ট্যাগ কইরা দেখাইলেন – আপনি নিনিষ স্কেলে রাগিনী থ্রি-এক্স মাত্রার আবুল । এই ট্যাগ করাদের মাঝে আরো কিছু আবুল থাকলে তারাও একইভাবে একই আকাম করবে এবং চেইন রিয়েকশান চলতে থাকবে ।

যাই হোক । যদি অকর্মগুলো করেই থাকেন , তাইলে আর প্যানিক হইয়েন না (অস্বীকারও কইরেন না ফর গড’স সেক ) । পেইজ/পোস্টগুলাতে লাইক মাইরা দিলে Activity Log এ যান , সেইখানে আপনার ঐ পেইজের like কে unlike করে আসেন । আর যদি অন্যদের ইনবক্সে আপনার একাউন্ট থেকে গনহারে মেসেজ যায় , তাহলে যেই এপ্লিকেশানের স্প্যাম মেসেজের জন্য দায়ী , via অমুক profile viewer লেখা দেখেই বুঝবেন । তখন settings>apps>apps you use এ গিয়া সেই শয়তান চৌধুরী সাহেব অ্যাপটাকে x (ক্রস) করে দেন ।

আমাদের একটু শান্তি মত ফেসবুক চালাইতে দেন ভাই/বোনেরা । হ্যাপি ফেসবুকিং ।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৭ সকাল ১১:৫৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×