somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খবর পড়ছেন নাকি নিজের কবর খুঁড়ছেন?

০১ লা জুন, ২০১৭ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আমরা সবাই খবর পড়ি। কোন খবরগুলো আপনার নজর কাড়ে সেটা কখনও ভেবে দেখেছেন?
আপনার ইমোশনকে নিয়ে হাডুডু খেলা যায় যেগুলা দিয়ে সেগুলাই আপনার নজর কাড়ে, মুখরোচক হয় সেগুলো, আপনি বারংবার সেসব খবরই পড়েন, আর মুখিয়ে থাকেন।
ধর্ষণ – ব্যাপারটা নিয়ে আপনি যতই বিরোধী হউন না কেন, আপনার লিঙ্গ যাইই হোক না কেন, নিউজপোর্টালে ধর্ষণের খবর দেখলে, সেটা যে করেই হউক আপনি পড়েন। কি হল দেখি, দেখি।
ইস, এইসব এই যুগে এসেও করে কেউ? এসব বর্বরতার কোন মানে হয়?
- আসলেই কি তাই? আপনার মনের মধ্যে এসব কথা জাগলেও আপনি কিন্তু ঠিকই সংবাদগুলা মুখরোচক, সুস্বাদু খবারের ন্যায় পড়তেই থাকেন। আর খিস্তি দিতে থাকেন এর বিরুদ্ধে আর নিজের অজান্তে ধর্ষণবৃদ্ধির সমর্থন করে যান।

ধরুন, এই বনানী ঘটনার পর, এই আজকের কথাইই ধরুন, পত্রিকায়, ফেসবুকের পাতায় পাতায় কয়টা স্ট্যাটাস দেখেছেন ধর্ষণ নিয়ে? সম্ভবত একটিও না।





তার মানে কি আজ ধর্ষণ বন্ধ ছিল? যেখানে সারাদুনিয়ার প্রতি সেকেন্ডেই কোথাও না কোথাও ধর্ষণ হচ্ছে। প্রতি ঘন্টায় ঠিক কয়টা ধর্ষণ এ দেশে হচ্ছে সেটার ঠিক পরিসংখ্যান নিয়েও দ্বিমত আছে, কিন্তু ধর্ষণ কিন্তু থেমে নেই। এর সংবাদও কিন্তু ঐভাবে ফলাও করে আসছে না। কারণ একটাইই, এক খাবার মানুষ প্রতিদিন খায় না, তেমন এক খবরও মানুষ প্রতিদিন পড়তে চায় না। তারা চায় বৈচিত্র্য। তাই, দু-চারদিন পর অন্য একটি টপিক চলে আসে।
ঠিক যেমন এইকয়দিন ধরে লাখ টাকায় হাজার টাকা কেটে নেবার টপিক নিয়ে তোলপাড় চলল।

ঠিক তেমনিভাবে, নারী নিয়ে, শিশু নিয়ে, আত্মহত্যা নিয়ে খবর চাওর হয়। পাবলিক পরীক্ষার ফলাফলের পর পরই আত্মহত্যার খবর বেড়ে যায়। আপনি জানেন কি, মানব মস্তক যখন কিছু চিন্তা করতে পারে না, তখন সে সস্তা কিছু খোঁজে, সে তার পরিবেশে যাইই পায় তা মেনে নেয়। ফলাফল খারাপের ঠিক ঐ দিনই কিন্তু আত্মহত্যার খবর আসে না, তার পরদিন কয়েকটা খবর আসে, এরপর পরই চার-ছ দিন পরে অনেকগুলা আত্মহত্যার খবর পাই আমরা, কারণ খারাপ রেজাল্টের পরিণাম স্বীয়হনন – এই মেসেজটা আমরা দিয়ে দিই যাতে করে খবরের কাটতি হয়, সাইটে ক্লিক বাড়ে।




আরেকটা উদাহরণ দিই, “দেখুন ভিডিওসহ” - এই ধরনের নিউজ লিংকে মহান সাধুপুরুষও ভিডিও দেখতে চলে যায় আর নিউজ পোর্টালের কাটতি বাড়ায়। তারমানে, আপনার মনের সুপ্তবাসনা, আকাঙ্ক্ষাকে পুঁজি করে চলছে খবর ব্যবসা, যার সহজ শিকার আপনি - এ নিয়ে আপনার কোন মাথা ব্যথাইই নেই।

আবার ধরুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস রং রুটে গেছে, ঢাকা কলেজের ছেলেরা ভাংচুর করেছে, ইডেনের মেয়েদের হলে কিছু হইছে, তেঁজগাঁও কলেজের ছেলেরা কাউকে পিটাইছে, জাহাঙ্গীরনগরের সামনে অবরোধ – এইসব খবরের কাটতি যে কি পরিমাণ, কি পরিমাণ সেটা আপনার ধারণার বাইরে।

একটা হিন্দি মুভি দেখছিলাম যেটার থিমটা এমন – একটা নিউজ চ্যানেল, এর কাটতি, দর্শক কম। তো সে তার টিআরপি বাড়াতে নিজেরাই, খুন, ধর্ষণ, নারী পাচার, ড্রাগস – এইসব অন্যায় করে যায়। ছবির নায়ক সেটা ধরতে পারে এবং প্রতিবাদ করতে চায়। সেও রেহাই পায় না, এই চক্রের হাত থেকে। সেও একটা কাটতি খবর হয়ে যায়।

এভাবে প্রতিটা ক্ষেত্রই ব্যবসা হচ্ছে যা আপনি কখনই চিন্তা করছেন না। করলে হয়ত, ক্রাইম আর ফেয়ার এন্ড লাভলি ক্রিম এম বিক্রি হত না, যদি ক্রিম কাজ করতই, শ্যামলা কেউ থাকত না।
তাই সময় থাকতে সচেতন হউন।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৭ রাত ১১:৩৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

তবুও বেঁচে আছি

লিখেছেন সালমান মাহফুজ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৯:১৫

এই নিথর নগ্ন শরীরের প্রতিটা পল্লবের করুণ আর্তচিৎকার
পৃথিবীর মাটি ভেদ করে কোনদিনও
ওই মৃত কানে পৌঁছাবে না
আমি জেনে গেছি ।

বিপন্ন আকাশের গায়ে লেপ্টে থাকা
দেবতাদের প্রতারণার ফাঁদ আর মিথ্যা প্রলোভনের গল্পগুলি
আমার শুনতে... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×