কিছুদিন ধরে এই ব্যাংকের চার্জ নিয়ে যে পরিমাণ জল ঘোলা চলছে তা দেখে আবারও বসে থাকতে পারলাম না।
তাই লিখতে বসে গেলাম।
শুরুতেই ফেসবুকের একটা স্ট্যাটাসের কপি দেইঃ
"সূত্র জানায়, কারও ব্যাংক হিসাবে এক লাখ এক টাকা থাকলে বছর শেষে মুনাফা হতে পারে প্রায় তিন হাজার টাকা। এর মধ্যে মুনাফার ওপর ১৫ শতাংশ উৎসে কর কাটা হবে প্রায় ৪৫০ টাকা। এরপর ৫০০ টাকা কাটা হবে হিসাব পরিচালনার খরচ বাবদ। সঙ্গে এটিএম ব্যবহারের খরচ রাখা হবে ৩০০ থেকে ৫০০ টাকা। প্রস্তাবিত নীতি অনুযায়ী ‘আবগারি শুল্ক’ নামে কাটা হবে আরও ৮০০ টাকা। সারা বছরে একজন গ্রাহকের তিন হাজার টাকা মুনাফার ওপর কেটে নেয়া হবে দুই হাজার ২৫০ টাকা। এতে তার থাকবে মাত্র ৭৫০ টাকা। এভাবে গ্রাহকের অধিকাংশ অর্থ যাবে সরকারের পকেটে।"
আর কত সহ্য করব এসব!!
এবার আসুন আসল কথায়।
"কারও ব্যাংক হিসাবে এক লাখ এক টাকা থাকলে বছর শেষে মুনাফা হতে পারে প্রায় তিন হাজার টাকা।" - এই ভিত্তিহীন গাঁজাখুরি হিসাব কই থেকে পাইল, সে এই হিসাবটা করল?
ঘটনা সত্য নাও হতে পারে, আপনার কয়েক শ টাকা মুনাফা হতেও পারে, কারণ কয় দিন জমা ছিল সেটা বলা হয়নি। আর পুরো লাখ টাকা সারাবছর কারও একাউন্টে থাকার মতন হলে সে FDR করলে ৫% থেকে ৯% পর্যন্ত মুনাফা পেতে পারেন। কোথায় FDR করলে ভাল হবে সে ব্যাপারে আমি সাহায্যও করতে পারি।
তাহলে উপরের স্ট্যাটাসের মূল চার্মই চলে গেল।
এবার আসুন, "একজন গ্রাহকের তিন হাজার টাকা মুনাফার ওপর কেটে নেয়া হবে দুই হাজার ২৫০ টাকা। এতে তার থাকবে মাত্র ৭৫০ টাকা।" - কোন কোন খাতে কাটা হয় সেটার ঠিক হিসাব করে নাই।
কেন করে নাই?
কারণ,
হিসাব পরিচালন ব্যয় আপনার একাউন্টে ২,০০০ টাকা থাকলেও কাটা হবে, ঠিক এই টাকার উপর আপনার এটিম চার্জ, অনলাইন ব্যাংকিং চার্জ কাটা হবে । এসবের সাথে এই লাখ টাকার কোন সম্পর্ক নাই।
মানে এটার সাথে আপনার একাউন্টে ঠিক কত টাকা আছে সেটার সম্পর্ক নাই। তাছাড়া অনেক ব্যাংক, একটা নির্দিষ্ট টাকা সবসময় একাউন্টে থাকলে হিসাব পরিচালন, এটিম, অনলাইন ব্যাংকিং - এসবের কোন কোনটায় ছাড়ও দেয়। তাহলে আপনাকে ভুল, বানোয়াট, রেফারেন্স ছাড়া তথ্য দিয়ে কিছু লোক বিভ্রান্ত করে আপনার ঘুম ও শান্তি কেড়ে নিচ্ছে।
তাই বলি, দরকারি সব আইন নিয়ে একটু জানুন। নইলে বিপদে পড়বেন
আপডেটঃ
কোন খাতে কোন কর কতটুকু হবে সেটা নীতিনির্ধারকেরা ঠিক করে, আপনি যদি চান সেটা কমাতে বা অন্য কোন প্রস্তাবনা করতে সেটা করতে হবে সেই নির্ধারণের পন্থায়। আর সেটার প্রয়োগ কি বা তাতে কি ফল হবে সেটা প্রায়োগিক ব্যাপার। আইন ব্যাপারে আইনের ছাত্র নয় এমন শতকরা ৭০% ভাগ লোকই বোঝে না।
আমাদের উচিৎ যাতে সহজভাষায় স্পষ্ট আইন হয় সে ব্যাপারে নজর দেয়া, যেটা কেউই করে না। এ পর্যন্ত কোন সরকারই তা করে নাই। এটা ২০১৭, ১৯৮৪ সালের "অধ্যাদেশ" দিয়েই দেশ চলছে।
এসব কথা কিন্তু কারও নজরে নাই। ব্যাংক থেকে সবটাকা তুলে প্রতিবাদ জানাতে পারেন, কেনইবা ব্যাংক চার্জ কাটবে?
ব্যাংক কি ব্যবসা করে না?
সে সব কথায় কাউকে পাওয়া যায় না, কারণ - এসব ভারীক্কি ব্যাপার।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




