অভ্র-র উদ্ভাবক জনাব মেহেদী হাসান খানকে একুশে পদকে ভূষিত করা হোক।
০৭ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার মতো আরো অনেকেই আছেন যারা কম্পিউটারে বাংলা লেখার জন্য এখন দারুণভাবে অভ্র-র উপরে নির্ভরশীল। ইন্টারনেটে বাংলা ভাষা চর্চার জন্য অভ্র এখন এখন এক মহাশক্তিশালী সফটওয়্যার। দেশে বিদেশে সব খানে এখন আমরা পিসি-তে বিনামূল্যে অভ্র ব্যবহার করতে পারছি। এক জন বাংলা ভাষী হিসাবে আমি এর চেয়ে আর খূশীর কিছু দেখতে পাইনা। যে কেউ যে কোন সময়ে কোন টাকা খরচ না করেই এটা ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। যা আগে কখনো কেউ পারেনি।
যে মহান আর উদার মানুষটি বিনাপয়সায় তার আবিষ্কার সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিলেন তাকে কি এই দেশ এই জাতি কিছুই দিতে পারে না? অবশ্যই তাকে কিছু একটা দিয়ে সম্মানিত করা উচিত। অব্শ্য তিনি যে কাজ করেছেন তাতে কোন পুরস্কার কোনক্রমেই যোগ্য প্রতিদান হতে পারেনা। তিনি আজীবন মানুষের কাছে সম্মানিত হয়ে থাকবেন। তবে তাকে একুশে পদক দিয়ে সম্মান জানানো যেতে পারে। এটা এখন এই জাতির নৈতিক দায়িত্ব।
আমি বাংলা ভাষার উন্নয়নে অসামান্য অবদানের জন্য জনাব মেহেদী হাসান খানকে একুশে পদক ২০১১ দেবার প্রস্তাব করছি। যারা আছেন আমার প্রস্তাবে হাঁ বলুন।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম...
...বাকিটুকু পড়ুন
ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন