আমি যখন অপয়া -০১
১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অপয়া শব্দটির বাংলা মানে খুব সুবিধার নয়। [অপয়া [ apaỷā ] বিণ. কুলক্ষণযুক্ত, অলক্ষণা, অলক্ষুনে; পয়মন্ত নয় এমন]। আমার নিজের ক্ষেত্রে এই শব্দটি প্রায় কেন জানি মিলে যায়। যেমন আমি যে বাসে উঠি সে বাসটি মাঝপথে নষ্ট হয়ে যাবে। আমি যে রিক্সায় উঠি তার চেইন পড়তে থাকবে বারবার। এমনকি চাক্কাও ফেটে যেতে পারে।
একবার দোহারের জয়পাড়া থেকে বাসে করে ঢাকা আসছিলাম। সময়টা ১৯৯৪ সালের কোন এক দিন। দোহারের বাসগুলো তখন সবে মাত্র শ্রীনগর হয়ে ঢাকা আসা শুরু করেছে। আমি যে বাসটিতে আসছিলমা তার নাম - যমুনা। শ্রীনগর উপজেলার কামারগাও পার হতেই বাসটি হঠাৎ করে বিকল হয়ে থেমে গেল। সবাই বিরক্তি সহকারে নেমে গেল। কারো কারো জরুরী প্রয়োজন। তারা হায় হুতাশ করতে লাগল। তখন এখনকার মতো এতো বেশী বাস চলত না। তাই কখন যে তারা ঢাকায় যাবে চিন্তায় তারা অস্থির হয়ে গেল। যাদের চাকরি তাদের তো সঠিক সময়ে পৌছাতে হবে। কেউ কেউ আজে বাজে বকা দিতে লাগল।
কিন্তু কেউ জানত না যে বাসটি কেন বন্ধ হয়ে গেল। অপয়া আমি সেই বাসের যাত্রী ছিলাম বলেই না বাস ব্যাটা ইচ্ছে করেই বিকল হয়ে গেল। এটা তো গেল বাসের ব্যাপার। আগামী পর্বে আমি প্লেনে উঠলেও যে বিকল হয়ে যায় সেই কাহিনী বলব।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা...
...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.
হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে...
...বাকিটুকু পড়ুন
কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়...
...বাকিটুকু পড়ুন