ঢাকা শহরে শব্দ দূষণ তো মনে হয় কম না। রাস্তায় বের হলেই এটা হাড়ে হাড়ে টের পাই।
শব্দ দূষণ-এর প্রভাব পড়েছে টেলিযোগাযোগ ব্যবস্থার উপর।
কারো মোবাইলে কল এলে ঠিকমতো কথা বলতে পারে না।
যেমন- হ্যালো---- হ্যালো---আমি মফিজ কইতাছি।
ক্যাডা কইতাছেন? হ্যালো -- হ্যালো-----
কিছু তো বুঝি না। রাতে একবার কল দিয়েন । হ্যালো--
কখনো বা একবার কানে আর এক বার মুখের কাছে সেট নিয়ে চিতকার। তারপরও কথা বুঝা যায় না। বোঝানো যায় না।
আজ পর্যন্ত পথে কাউকে আমি মোবাইল ফোনে ঠিকমতো কথা বলতে শুনিনি।
সবই সম্ভব হয়েছে রাজধানীর শব্দ দূষণের গুণে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



