গ্রামের মানুষ শহরের মানুষ।
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গ্রামের মানুষগুলো এখন আর আগের মতো সহজ-সরল না থাকলেও শহরের মানুষের মতো অতটা খারাপ হয়ে যায়নি। হাল আমলে বর্তমান কালের নোংরা আর বাজে রাজনীতির হাওয়া সেখানেও এসে লেগেছে। এখন গ্রামের মানুষজনও কেউবা এই পার্টি আবার কেউবা সেই পার্টি করে। আগের দিনে কেউ এখনকার মতো পার্টি করত না। এক সময় গ্রামের রাজনীতিকে ভিলেজ পলিটিকস বলা হত। সেই পলিটিকস শহরের লোকেরা বুঝতা । এখন টাউন পলিটিকস আর ভিলেজ পলিটিকস মিলে মিশে একাকার হয়ে গেছে। দুই নোংরা জিনিস মিলে মিশে একাকার হয়ে গেছে। ফলে বের হচ্ছে বাজে দুর্গন্ধ।
গ্রামের মানুষদের সব চেয়ে বড় সুবিধা তারা টাটকা আর তরতাজা শাক-সবজি খেতে পারে। এটা শহরে কল্পনাই করা যেতে পারে না। শহরে যে সব শাকসবজি আসে তা নানা ধরনের বিষাক্ত সার আর পেস্টিসাইড মেশানো। আর তাই শহরে আজকাল এন্টাসিড জাতীয় অষুধের এতো রমরমা বাণিজ্য। কোন কোন অষুধ কোম্পানী আছে যারা কেবল এই অষুধ বেঁচেই চলতে পারে।
আজকাল চালের বস্তায় আর পোকা ধরে না। পোকা ধরবে কি করে। চালের মধ্যে আগেই ইউরিয়া আর নানা ধরনের বিষ মিশিয়ে দেয়া হয়। ফলে এখন পোকারা আর চালের বস্তায় মজা পায না। তবে চাল যখন ভাত হয়ে মানুষের পেটে যায় তখন সেই ভাত ঠিকই ভুর ভুর করে গ্যাস উৎপাদন করে বেড়ায়।
গ্রামের মানুষও এখন ফরমালিন চিনে। কেউ কেউ এখন ফরমালিন এর প্রয়োগও করতে শিখেছে। ভেজাল, বিষাক্ততা আর গ্যাস নিয়েই চলছে আমাদের এই সব দিনরাত্রি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চৌত্রিশ সেকেন্ডদামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।...
...বাকিটুকু পড়ুন