somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পত্রিকায প্রকাশিত আমার প্রথম লেখা

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পত্রিকায প্রকাশিত আমার প্রথম লেখা

সময়টা ১৯৮৮ সালের ডিসেম্বর মাস। স্কুল জীবনের শেষ প্রায়। আমার টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। রেজাল্ট দেবে। অপেক্ষার প্রহর গুণছি। কেননা মার্চ মাসের ১৬ তারিখে এসএসসি পরীক্ষা শুরু হবে।

আমি গ্রামের স্কুলে (জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়, জয়পাড়া, দোহার, ঢাকা-১৩৩০)পড়ি।
ঢাকা থেকে ডাক যোগে পাওয়া মাসিক শিশু পত্রিকা নিয়মিত পড়ি। বাংলাদেশ শিশু একাডেমী থেকে পত্রিকাটি বের হত। এখন বের হয় কিনা জানি না।পত্রিকাটি আমার এতো বেশী ভাল লাগত যে এর কোন লেখাই আমার অ-পড়া থাকত না।

পরীক্ষার এই ভয়াবহ চাপের মধ্যেও শিশু পত্রিকার শহীদ দিবস (২১ শে ফেব্রুয়ারি) সংখ্যার জন্য একটি গল্প লিখে ফেললাম।

আমার এক জন প্রিয় শিক্ষক ছিলেন জনাব মো: জাবেদ আলী মিয়া। একদিন সকালে স্যারকে লেখাটি দেখালাম। তিনি আগ্রহ নিয়েই পড়লেন। আমি জিজ্ঞেস করলাম- স্যার আমি লেখাটি ঢাকার একটি পত্রিকায় পাঠাতে চাই। পাঠাবো কিনা।
স্যার বললেন: দাও পাঠিয়ে।
আমি বললাম: স্যার, ছাপবে তো?
স্যার বললেন: অবশ্যই ছাপবে। না ছাপার মতো তো কিছু লেখ নাই।

সেই দিনই জয়পাড়া পোস্ট অফিসে গিয়ে লেখাটি পোস্ট করলাম। তারপর অপেক্ষার পালা। অবশেষে চলে এলো ফেব্রুয়ারি মাস। শহীদ দিবস সংখ্যাটি চলে এলো ডাকে। পত্রিকাটি খুললাম। অবাক হবার পালা। আমার লেখা ছাপা হয়েছে! নাম - হারানো সন্তান। পত্রিকার শেষ পৃষ্ঠার ঠিক আগে। স্কেচ করেছেন শিল্পী সৈয়দ ইকবাল।

তখন যে আনন্দ পেয়েছিলাম আমি শপথ করে বলতে পারি আমাকে একটি এয়ার বাস কিনে দিলেও সেই আনন্দ আর পাবো না। জীবনে সেই রকম আনন্দ খুব বেশী পাইনি।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

×