somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মালয়েশিয়ার প্রচলিত গল্প- ১ঃ মাহসুরি

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাহসুরি




অনেক অনেক দিন আগে বর্তমানের মালয়েশিয়ার প্রধান পর্যটন আকর্ষণ লঙ্কাবি দ্বীপে অপূর্ব সুন্দরী এক মহিলা বাস করতো। তার নাম ছিল মাহসুরি। অনেক তরুন তার সৌন্দর্য্যে আকৃষ্ট ছিল ।

এর মধ্যে দ্বীপের শাসক যিনি দ্বীপের প্রধান নামে পরিচিত ছিলেন তিনিও মনে মনে মাহসুরিকে ভালোবেসে ফেলেছিলেন। কিন্তু তিনি বিবাহিত ছিলেন। তার বেশ কয়েক জন ছেলে মেয়েও ছিলো। তবু তিনি মাহসুরিকে তার পরবর্তী স্ত্রী হিসাবে মনে মনে এক প্রকার ঠিক করে ফেলেছিলেন।

একদিন, মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় মালাক্কা প্রদেশ থেকে এক জন যুবক লঙ্কাবি দ্বীপে আসল। তার নাম ছিল দারমং।

এই সুদর্শন যুবক মাহসুরিকে দেখে তার প্রেমে পড়ে যায় । অন্যদিকে মাহসুরিও সুদর্শন এই যুবককে ভালো বেসে ফেলেন।
প্রায়ই তারা একটি নির্দিষ্ট স্থানে গোপনে দেখা করতেন।
এক সন্ধ্যায়, তারা গোপনে একটি শান্ত স্থানে দেখা করলেন। তাদের ভাগ্য প্রসন্ন ছিলো না। কোন এক ব্যক্তি তাদেরকে একত্রে দেখে ফেলে। লোকটি দ্রুত দ্বীপের প্রধানকে জানিয়ে দেয়।

সব শুনে তিনি খুবই রেগে যান।
"এখনই তাদেরকে গ্রেপ্তার কর এবং আমার কাছে নিয়ে এসো!" তিনি তাঁর লোকদেরকে কাছে চিৎকার করে আদেশ করলেন।
লোকেরা দ্রুত তাদের দু’জনকে ধরে প্রধানের সামনে হাজির করলো।

"আমরা কোন অন্যায় কিংবা ভুল করিনি” আত্নবিশ্বাসের সাথে বললেস দেরামং।
"তোমার সাহস তো কম নয়!" প্রধান চিতকার করে পকেট থেকে কিরিচ বের করে দারামংকে ছুরিকাঘাত করেন। ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে এবং দেরামং তখনি মারা যায়।

মাহসুরি চিৎকার করে বললেন, "আমি নির্দোষ! আমি অভিশাপ দিচ্ছি। আগামী সাতটি প্রজন্মের জন্য এই দ্বীপ অভিশপ্ত! " । এই দ্বীপ ধ্বংস হয়ে যাবে।

এই কথা বলার সাথে সাথেই প্রধান মাহসুরিকে ছুরিকাঘাত করেন।

উপস্থিত সব মানুষ হতবাক। মহসুরীর দেহ থেকে সাদা রক্ত বের হয়ে আসছিল।

"তারা নির্দোষ, তারা নির্দোষ!" উপস্থিত লোকজন চিৎকার করে বলল।

এই ঘটনার অল্পকাল পরেই শ্যামদেশীয় সেনাবাহিনী লঙ্কাবি দ্বীপ আক্রমন করে। এই আক্রমনে দ্বীপটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিলো। লোক জন বলাবলি করতো , মাহসুরির অভিশাপের কারণেই এটা ঘটেছে।

* মাহসুরি সম্পর্কে আরো জানুনঃ মাহসুরি সম্পর্কে আরো জানতে চাইলে এখানে ক্লিক করতে পারেন।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:১০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×