somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতিরিক্ত জনসংখ্যা কি সম্পদ না আপদ?

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পরিশ্রম যেমন সৌভাগ্যের প্রসূতি তেমনি বাংলাদেশে সকল সমস্যার মূল হল এই জনসংখ্যা সমস্যা। জনসংখ্যা এখন যেন জনবোমা ! এর বিস্ফোরণে কষ্ট পাচ্ছে কত মানুষ! অথচ আশ্চর্যের বিষয় এই যে এ সমস্যাটাকে দেশের নেতা-নেত্রী সহ বেশীর ভাগ মানুষই সমস্যা মনে করতে চাননা। তারা মনে করেন, মুখ দিয়েছেন যিনি আহার দেবেন তিনি। আহার তবু এখনো জুটছে। আর ক’ বছর পরে তাও আর জুটবে না। স্বাধীনতার পর ৪৬ বছরে বাংলাদেশের জনসংখ্যা এমন দ্রুত গতিতে বেড়েছে যে, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব আর কোথাও না হলেও বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কেননা বাংলাদেশে সম্পদের পরিমাণ কম। জমির পরিমান এতই কম যে এখানে এখন আধুনিক চাষাবাদ করা আর সম্ভব নয়। সামনে তাই এখন সীমাহীন অন্ধকার। যাবেন কোথায়? এখনই তো বিদেশে বাংলাদেশের শ্রমিকদের চাহিদা নেই। সামনে কেউ তাদের আর নেবে না। কি যে কষ্ট হবে তখন বাংলাদেশের। কাজ নেই । কেবলই হতাশা আর আধার। যাবার কোন জায়গা থাকবে না।

এমন একটা সময় ছিল যখন এমন কোন পরিবারই ছিল যার সন্তান সংখ্যা ১০/১২ টার কম। বাংলাদেশে বর্তমানে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারে সন্তান নেবার হার কম হলেও নিম্ন বিত্ত পরিবারে সন্তান নেবার হার এখনো আশংকাজনক। বস্তির একটি পরিবার মনে করে, একটি সন্তান মানে একটি আয়ের উতস। যদি ৫টা ছেলে থাকে তাহলে রিক্সা চালালেও রোজ কম করে হলেও ৫০০ টাকা নগদ আয়। এমন আয়ের সযপোগ কে ছাড়বে বলুন। তাই তারা বাড়িয়ে চলেছে জনসংখ্যা।
সমাজ বিজ্ঞানের বইয়ে পড়েছিলাম ( ছাত্র জীবনে), দরিদ্রপরিবারে বিনোদনের অন্য কোন ব্যবস্থা না থাকায় স্বামী-স্ত্রী তাদের দাম্পত্য যৌন সম্পর্কটাকেই বিনোদনের একমাত্র মাধ্যম হিসাবে ব্যবহার করে। ফলে জনসংখ্যা বেড়ে যায় অবাধ গতিতে। তাতে মনে হতে পারে যে, উচ্চবিত্ত আর মধ্যবিত্তরা বুঝি দাম্পত্য সম্পর্ককে উপভোগ করে না। বড় ভুল দারণা। উপভোগ করুন ঠিক আছে। তার জন্য গন্ডায গন্ডায় আন্ডা বাচ্চা পয়দা করতে হবে কেন?



তবে কেবল যে দরিদ্র পরিবারেই জনসংখ্যা অবাধে বৃদ্ধি পায় তা নয়। অনেক শিক্ষিত মানুষকে দেখেছি বর্তমানে সময়েও ৩/৪ টি বাচ্চা। তার যে কিভাবে এদেরেকে মানুষ করবে আল্লাহ মালুম। এই ধরনের ক্ষেত্রে যা হয় তাহল, কেউ কেউ মেয়ের জন্য আবার কেউ কেউ ছেলের জন্য জনসংখ্যা বাড়িয়ে তুলে। ফলে তাদের হয়তো খুব কষ্ট না হলেও বাজারের উপর সামগ্রিক প্রভাব পড়ে। কেননা, বাজার থেকেই তো তাকে জিনিসপত্র কিনতে হয়।
দু’টির বেশী সন্তান এখন আর কোন দম্পতিরই নেয়া উচিত নয়। ভেবে দেখুন, ১৯৭১ সালের সাড়ে সাত কোটি মানুষ ছিল। এখন ১৬ কোটি। যদি সেই সাড়ে সাত কোটিকে ৮/৯ কোটিতেও ধরে রাখা যেত তাহলে বাংলাদেশ হতে পারত এ অঞ্চলের অন্যতম প্রধান চাল রফতানীকারক দেশ।কারণ বাংলাদেশের মানুষ যেমন উর্ববর তেমনি এদেশের মাটিও উর্বর।



সেটা আর এ জীবনেও হবে না। প্রতি দিন জনস্যখ্যা বাড়ছে আর সেই সাথে বাড়ছে সব ধরনের অপরাধ। সুন্দর একটি দেশ চাইলে জনসংখ্যা নিয়ন্ত্রণ এখন সময়ের দাবী। জনসংখ্যা নিয়ন্ত্রণ না করলে আগামীতে বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই সময় থাকতে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কার্যকর আইন প্রণয়ন করা হোক। ছেলে হোক মেয়ে হোক দু'টি সন্তানই যেন যথেষ্ট হয় সব দম্পতির জন্য।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

ইশ্বর ও ধর্ম নিয়ে পাদ্রির লেখা ৪ হাজার পাতার স্বীকারোক্তি!

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৬

১৭২৯ সালের এক শীতের সকালে ফ্রান্সের এক ছোট্ট গ্রামের ক্যাথলিক পাদ্রি জাঁ মেসলিয়ার (Jean Meslier) মারা যান। তাঁর মৃত্যুর পর ঘর থেকে উদ্ধার হয় হাজার হাজার পাতার এক গোপন পাণ্ডুলিপি,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

×